সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের বাড়লো স্বর্ণের দাম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারের অস্থিতিশীল অবস্থায় এবার দাম বাড়ল স্বর্ণের। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এবার দেশীয় বাজারেও স্বর্ণের দাম বেড়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশীয় বাজারেও প্রতি ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৫ টাকা বেড়েছে।

এতে করে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৮ হাজার ২৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৯১ টাকা বাড়ান হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কেবল স্বর্ণের দাম নয়, প্রায় প্রতিটি পণ্যের দামই বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বিশেষ করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে যা ৭ বছরে সর্বোচ্চ। অন্যদিকে ১১ বছরের রেকর্ড ভেঙেছে নিকেলের দাম। এ ছাড়া অ্যালুমিনিয়ামের দামও অবস্থান করছে সর্বোচ্চে।

আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল অবস্থার প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। দিনকে দিন বেড়েই চলছে ভোগ্যপণ্যের দাম। এ ছাড়া ভোজ্যতেলের বাজারেও বিরাজ করছে অস্থিরতা। কেবল দ্রব্যমূল্যের বাজারই নয়, সিলিন্ডার গ্যাসের দামও ছাড়িয়ে গেছে সব রেকর্ড।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ