রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফেসবুকে পাইলট পরিচয়ে প্রেম, হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা

ফেসবুকে ফেক আইডি খুলে নিজেকে পাইলট পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতেন এক প্রতারক।

পরবর্তীতে প্রতারণামূলকভাবে বিভিন্ন অজুহাতে ও ভয় দেখিয়ে মেয়েদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন।

এসব অভিযোগে এক অনলাইন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ প্রতারকের নাম ফিরোজ আলম (২৬)।

রোববার (০৯ মে) রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের (এডিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম।

তিনি জানান, অভিযুক্ত ফিরোজ আলম (Farabi Islam Shawon) নামে ফেসবুকে ফেক আইডি খোলেন। প্রথমে তিনি নিজেকে পাইলট পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেন। পরবর্তীতে প্রতারণামূলকভাবে বিভিন্ন অজুহাতে ও ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো। প্রতারক রসায়ন বিদ্যায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেও সাইবার প্রতারণায় তার বেশ দক্ষতা ছিল।

তিনি আরও জানান, জনপ্রিয় একটি টিভি চ্যানেলের একজন সংবাদ পাঠিকা সাইবার প্রতারণার শিকার হয়ে অভিযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো জব্দ করা হয়।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের আদাবর থানায় মামলা হয়েছে বলেও সিটিটিসির এই কর্মকর্তা জানান।

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী