রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী

জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ প্রতিরোধে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ফ্যাসিবাদকে ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গেয়ে রাস্তায় নেমেছিল। নজরুলের গান-কবিতা আমাদের সাহসী হতে শেখায়। নজরুলচর্চা এখন নতুন করে শুরু হয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপেই নজরুল অবিচ্ছেদ্য।

তিনি আরও বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল বিচরণ করেননি। সমাজের বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। দ্রোহ সব কালকে ছাড়িয়ে যায়। সামাজিক অন্যায়ের বিরুদ্ধেই শুধু নয়, সব রকম চাপ ও হুমকি উপেক্ষা করে তিনি বিপ্লবের বাণী প্রচার করেছিলেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাভাষীদের মধ্যে এত বড় প্রতিভা আর নেই। জুলুমের মুখে পড়লে নজরুলের কবিতাই আমাদের প্রতিবাদ শিখিয়েছে। অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠায় নজরুলই আমাদের শক্তি।

একই রকম সংবাদ সমূহ

হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারেরবিস্তারিত পড়ুন

যে ছয় নতুন রুটে একক কোম্পানির অধীনে চলবে বাস

রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরওবিস্তারিত পড়ুন

তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন

  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী
  • সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত