বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল: জামায়াত আমির

ফ্যাসিস্ট আমলে সাংবাদিক ও সংবাদপত্রের ওপর জুলুম চালানো হয়েছিল। সেই সময় সংবাদ মাধ্যম যদি সত্যকে পুরোপুরি তুলে ধরতে পারতো তাহলে ফ্যাসিস্টরা চেপে বসতে পারতো না।

দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২০ জানুয়ারি) সকালে মগবাজারে দৈনিক সংগ্রামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, সাংবাদিকদের সেনাপতি হয়ে সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকতে হবে। পরিস্থিতি যেমনই হোক সত্য প্রকাশে পিছপা না হওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই সংবাদপত্রের ওপর চরম নিয়ন্ত্রণ করা হয়েছে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ৪টি মিডিয়া বাদে সব মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল। এর মধ্যে সংগ্রামও একটি। পরবর্তীতে সেই যাত্রা ধীরে ধীরে আবার শুরু হয়েছে।

ডা. শফিকুর রহমান জানান, আওয়ামী লীগ শহিদের নতুন সংজ্ঞা দিয়েছিল। তারা যাদের শহিদ বলবে তারাই শহিদ আর কেউ নয়। আর ওই নেতাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামের ওপর তাণ্ডব চালানো হয়েছিল। জাতির পাশাপাশি তারা সংবাদ জগতের ওপর তাণ্ডব চালিয়েছে। জাতির দর্পণ ও বিবেক হিসেবে সাংবাদিকরা যদি ভূমিকা পালন করতেন ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির ওপর জেঁকে বসতে পারতো না।

জামায়াত আমির আরও জানান, সংবাদ সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। এখানে কোনো সাংবাদিকের নিজস্ব বক্তব্য সংযোজন হবে না। সত্য থেকে কিছু বিয়োজনও হবে না। ফ্যাসিবাদী আমলে এটি একবারেই হয়নি। এখনও এর কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে; মত প্রকাশের জন্য কাউকে হয়রানি করা যাবে না। কোনো সরকারের আমলেই যেন কোন সাংবাদিককে যেন চাকরিচ্যুত করা না হয়। একইসাথে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আটক না করতে আইন করতেও সরকারের প্রতি আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী