সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বউভাতের দিন বরের মৃত্যু, কনে হাসপাতালে

বরের বাড়িতে বৌভাত উপলক্ষে চলছিল রান্না-বান্না, বাড়ি ভর্তি মেহমান, চারদিকে উৎসবের আমেজ। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি এ আনন্দ নিমিষেই পরিণত হয় বিষাদে। বৌভাতের দিনই না ফেরার দেশে পাড়ি জমান বর মো. রফিকুল ইসলাম (৩০)।

বুধবার দুপুরে এমন হৃদয়বিদারক ঘটনাই ঘটে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কয়েকদিন আগে উপজেলার মাধবখালী ইউনিয়নের সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের সঙ্গে বেতাগী ভাসনদা এলাকার আবদুল মান্নানের মেয়ে ময়নার বিয়ে হয়।

গত সোমবার ময়নাদের বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার ছিল ছেলের বাড়িতে বৌভাত।

মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। কিছুদিন পর পর তার রক্ত পরিবর্তন করতে হয়। রফিকুল অসুস্থ থাকায় এতদিন বিয়ে করেননি।
সম্প্রতি পারিবারিকভাবে তার বিয়ে হয়।

সোমবার অনুষ্ঠান করে নববধূকে বাড়িতে তুলে আনেন তিনি। বুধবার ছেলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। মেয়ের বাড়ির লোকজন, স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন আসেন অনুষ্ঠানে। এমন আনন্দঘন পরিবেশ পরিণত হয় বিষাদে।

এদিকে, স্বামীর মৃত্যুর খবর পেয়ে নববধূ ময়না জ্ঞান হারিয়ে ফেললে তাকেও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সুস্থ হন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো.বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান