সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকেয়া বেতন ভাতার দাবিতে না.গঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

বকেয়া বেতন ভাতার দাবিতে ও কারখানা বন্ধ থাকার প্রতিবাদে নারায়ণগঞ্জ রূপগঞ্জে একটি রপ্তানি মুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।

শনিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় অবস্থিত অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিতে শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় সড়কের দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশের সহকারি সুপার জিজে বিশ্বাস, রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইন্সপেক্টর নয়নসহ পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং কারখানার শ্রমিকরা জানান, প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কর্মচারী এ পোশাক কারখানায় কর্মরত রয়েছেন। কোরবানী ঈদের আগে শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছিলেন। তখন শ্রমিকদের চাপের মুখে পড়ে মালিকপক্ষ ১৫ দিনের বেতন ভাতা পরিশোধ করেছিলেন ‌। ১৫ দিনের বেতন-ভাতা পরিশোধ করে বলেছিলেন ঈদের পর শ্রমিক কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে দিবেন।

শ্রমিকরা ছুটি কাটিয়ে কারখানায় যোগদান করতে গেলে গিয়ে দেখেন কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের জানিয়ে দিয়েছেন বিল বকেয়া থাকায় গ্যাস লাইন কাটার রয়েছে। গ্যাস লাইন সংযোগ দিলেই কারখানা চালু করা হবে। দিনের পর দিন এভাবে প্রায় একমাস বের হয়ে গেলেও কারখানার মালিকপক্ষ শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ এবং কারখানা চালু করতে পারেনি। এতে করে নিরীহ এসব শ্রমিক কর্মচারীরা খেয়ে না খেয়ে দিন পার করছেন। বাধ্য হয়ে শ্রমিকরা বকেয়া বেতনভাতা ও কারখানা চালুর দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ।

কান্নাজড়িত কন্ঠে শ্রমিক সুমাইয়া আক্তার, আয়েশা আক্তার, সোলেমা আক্তার, ওবায়দুল, শহিদুল্লাহসহ আরো কয়েকজন বলেন, বাড়িওয়ালারা ভাড়ার টাকার জন্য আমাদের চাপ দিচ্ছেন। মোদিমনোহরি দোকান থেকেও পাওনা টাকার জন্য চাপ দিচ্ছেন। এখন বাসাপড়ার টাকা পরিশোধ করতে না পারলে বাসা ছেড়ে দিতে হবে, মোদি মনোহরী দোকান এর পাওনা টাকা পরিশোধ না করলে বাকিতে আর সদায়ও দিবেনা। এখন আমরা কোথায় যাব, কি করব, কি খাব। আমাদের পাওনা বকেয়া বেতন ভাতা পরিশোধ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং কারখানার ডাইরেক্টর দেলোয়ার হোসেন বলেন, সাময়িকভাবে সমস্যা হওয়ায় এ অবস্থায় সৃষ্টি হয়েছে ‌। আগামী আগস্টের ৭ তারিখে শ্রমিকদের বকেয়া জুন মাসের বেতন ভাতা পরিশোধ করা হবে। ১০ তারিখে স্টাফদের বেতন দেওয়া হবে। জুলাই মাসসহ বকেয়া বেতন ভাতা দেওয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে। আগামী দশ দিনের মধ্যে গ্যাস সংযোগ দিয়ে কারখানা চালু করা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ বলেন, শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারবিস্তারিত পড়ুন

ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টেরবিস্তারিত পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ICTবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
  • পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী