শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর বায়োপিকে চঞ্চল চৌধুরী থাকছেন

বাংলাদেশ ও ভারত সরকার যৌথ প্রযোজনায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা নির্মাণ করতে চলছে। এই বায়োপিক তৈরির জন্য পরিচালক হিসেবে বায়োপিক মাস্টার খ্যাত নির্মাতা মুম্বাইয়ের শ্যাম বেনেগালকে বেছে নেয়া হয়েছে।

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক এ চলচ্চিত্রের নাম ‘বঙ্গবন্ধু’। এতে অভিনয় করবেন বলে চূড়ান্ত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।

সিনেমায় তাকে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমানের চরিত্রে দেখা যাবে। তিনি অভিনয় করবেন শেখ লুৎফুর রহমানের ৪৫-৬৫ বয়সের ভূমিকায়। এরপরের বয়স থেকে অভিনয় করতে দেখা যাবে বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজকে।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।

গতকালকের নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক।

আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, উপসচিব সাইফুল ইসলাম, মন্ত্রীর দফতরের পরিচালক (জনসংযোগ) মীর আকরাম ইউ আহম্মদ, ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও চলচ্চিত্রে শেরেবাংলা এ কে ফজলুল হকের চরিত্রের জন্য নির্বাচিত অভিনেতা শহীদুল আলম সাচ্চু।

এদিকে ২৫ জানুয়ারি থেকে ভারতের মুম্বাইয়ে ছবির প্রথম লটের শুটিং শুরু হবে বলে জানা গেছে। এতে অংশ নিতে ১৯ জানুয়ারি চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন শিল্পী মুম্বাইয়ে যাবেন।

একই রকম সংবাদ সমূহ

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি
  • বিচ্ছেদ গুঞ্জনে দেব ও রুক্মিণী