বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে: কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের জম্মু ও কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতী বলেছেন, বাংলাদেশের তরুণরা যা করেছে সেটি থেকে শিক্ষা নেয়া উচিত। তার মতে, বাংলাদেশে তরুণরা যেমন পরিস্থিতিতে ছিলেন; কাশ্মিরের তরুণরা একই অবস্থায় আছেন।

বুধবার এক অনুষ্ঠানে মেহবুবা মুফতী বলেন, বাংলাদেশে যা হয়েছে এবং হচ্ছে, আমি মনে করি, আমাদের দেশকে এখান থেকে শিক্ষা নিতে হবে। যখন আপনার জনগণের বড় একটি অংশ তরুণ; আপনি তাদের অগ্রাহ্য করার চেষ্টা করেন, যখন মূল্যস্ফীতি এবং বেকারত্ব তাদের উপর আঘাত হানে তখন এমন পরিস্থিতির উদ্ভব হয়।

কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে, স্বৈরাচাররা বেশিদিন টেকে না। মানুষের ধৈর্য একটা সময় ভেঙে যায়। তখন আপনাকে শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে।

বিশেষ করে জম্মু ও কাশ্মিরের তরুণদের কথা উল্লেখ করে মেহবুবা বলেন, আমাদের বাংলাদেশ থেকে শিক্ষা নিতে হবে, যেখানে তরুণদের অনেক সমস্যা আছে। বাংলাদেশের তরুণরা যেমন অসহায় বোধ করেছিল এখানকার তরুণরাও একই অবস্থায় আছে। শোষণ, চাপসহ সবকিছু আছে এখানে। এগুলোর পরিবর্তন হতে হবে। আমি আশা করি বাংলাদেশের পরিস্থিতির পুনরাবৃত্তি এখানে হবে না।

ছাত্র ও জনতার ব্যাপক বিপ্লবের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষের ধৈর্যের বাধ ভেঙে গেলে কী হতে পারে সেটি বাংলাদেশ থেকে শিক্ষা নিতে বলছে অনেক দেশই।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল,বিস্তারিত পড়ুন

নিজ দল থেকে মমতার বিদায়, তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর এক সময় যা কল্পনাতেও ভাবা কঠিন ছিল, শেষবিস্তারিত পড়ুন

বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত

বাংলাদেশ ও নেপালের সঙ্গে বাণিজ্য এবং যাত্রী চলাচল আরও সহজ করতে পশ্চিমবঙ্গেবিস্তারিত পড়ুন

  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • মমতার বিরুদ্ধে জোট করেছেন সায়নী ঘোষসহ ১৯ তৃণমূল এমপি!
  • ভারত রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর
  • ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর, তথ্য নাকচ বিজিবির
  • সংসদীয় দল ভেঙে বিজেপিকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির
  • ভারতের তামিলনাড়ুতে বিজেপিতে ভাঙনের সুর, যে কারণে মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা