সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েও সুপার লিগে ভারত-পাকিস্তানের ওপরে

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পরও সুপার লিগে সেরা পাঁচের মধ্যে আছে বাংলাদেশ। টাইগারদের নিচে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দল।

আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্টের হিসেবে পাঁচ নম্বরে এখন বাংলাদেশ। ৬ ম্যাচে ৩টি করে জয়-পরাজয়ে টাইগারদের পয়েন্ট ৩০। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজ ছয় নম্বরে।

তিন ম্যাচে ২ জয়ে ২০ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে সাত নম্বরে। ৫ ম্যাচে মাত্র ২ জয়ে ২০ পয়েন্ট নিয়ে আট নম্বরে ভারত। ৩ ম্যাচে এক জয় নিয়ে নয় নম্বরে জিম্বাবুয়ে, ৬ ম্যাচে এক জয়ে দশে আয়ারল্যান্ড। ৩ ম্যাচ খেলে একটিতেও না জেতা শ্রীলঙ্কা আছে এগার নম্বরে।

এই তালিকার শীর্ষে ইংল্যান্ড। ৮ ম্যাচ খেলে ইয়ন মরগ্যানের দল ৪টি জিতে যোগাড় করেছে ৪০ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে সমান পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় অস্ট্রেলিয়া দ্বিতীয় অবস্থানে।

সমান তিনটি করে ম্যাচে তিনটিই জিতে ৩০ পয়েন্ট করে পেয়ে তালিকার তিন এবং চার নম্বর অবস্থানে নিউজিল্যান্ড আর আফগানিস্তান। বাংলাদেশ তার ঠিক পরেই।

দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস এখন পর্যন্ত বিশ্বকাপ সুপার লিগে কোনো ম্যাচ না খেলায় তারা পয়েন্ট তালিকার বাইরে রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর