বাংলাদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞায় ভারতে ঈদ-পূজায় দাম বাড়ার শঙ্কা


ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার, যার মধ্যে উল্লেখযোগ্য হলো তৈরি পোশাক ও সুতা। এই সিদ্ধান্তের ফলে কোরবানির ঈদ ও বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আগে পশ্চিমবঙ্গের বাজারে তৈরি পোশাকের দামে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
ভারতের সবচেয়ে বড় স্থলবন্দর হলো পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল। নিষেধাজ্ঞার ফলে এই স্থলবন্দর দিয়ে বাংলাদেশের থেকে আসা তুলাজাত বস্ত্র ও কাপড়সহ আরও বেশকিছু পণ্য এখন থেকে ভারতে প্রবেশ করতে পারবে না। তবে কলকাতা ও মুম্বাইয়ের সমুদ্র বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়নি।
পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে দৈনিক যে পণ্য আমদানি হয়, তার মধ্যে ৪০ শতাংশই তৈরি পোশাক। এই পণ্য সময়মতো ভারতীয় বাজারে প্রবেশ করতে না পারায় একদিকে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, তেমনি প্রভাব পড়ছে ভারতের বানিজ্যেও।
স্থানীয় পোশাক ব্যবসায়ী স্বপন দাসের মতে, বাংলাদেশ থেকে বছরে ছয় হাজার কোটি রুপির পোশাক আমদানি করে ভারত। সামনেই কুরবানির ঈদ ও দুর্গাপূজা। এই উৎসবের মৌসুম শুরু হওয়ার আগে এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকের আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে ভারতীয় ব্যবসায়ীরা এই ঘাটতি মেটানোর সুযোগ না পাওয়া ও পোশাকের দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের একাংশ বলছেন, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রভাব শুধু পোশাকের ওপর নয়, স্থলবন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের ওরপরেও পড়বে। তবে আগামী দিনে এই পরিস্থিতির বদল ঘটে কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে গার্মেন্ট ব্যবসায়ের সঙ্গে যুক্ত মানুষজন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা
বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন


