শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলামোটরের রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

বাংলামোটর রাহাত টাওয়ারের (যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টার) আগুন লেগেছে ১১ তলায়। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট কাজ করলেও পরে আরও দুই ইউনিট বাড়ানো হয়। এখন আগুন নিয়ন্ত্রণে মোট ১১ ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

পরে তিনি আরও বলেন, পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়েছে। আগুন নির্বাপণে নেতৃত্ব দিচ্ছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল জিল্লুর রহমান।

অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা টেলিভিশন অফিসে থাকা কর্মীরা দ্রুত বেরিয়ে যাওয়ায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই টাওয়ারের বিভিন্ন ফ্লোরে কয়েকটি ফার্মেসিসহ বিজয় টেলিভিশনেরও সেন্টার রয়েছে।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সুনহা জানান, বাংলামোটরে রাহাত টাওয়ারে যমুনা টেলিভিশনের সাব অফিসের ফ্লোরে আগুন লাগে। অফিসের সহকর্মীরা নিরাপদে নেমেছেন।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল