বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি কাপুরুষের দল : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টাকার বস্তার ওপর বসেছিলেন মির্জা ফখরুল। এখন টাকা ফুরিয়ে গেছে, তাই তার কণ্ঠস্বর নরম হয়েছে। বিএনপি কাপুরুষের দল।

বুধবার বরগুনা জেলা আওয়ামী লীগের অষ্টম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না। বিএনপি আবার আগুন নিয়ে খেলতে চাইলে তা জনগণ প্রতিহত করবে। ডিসেম্বরে আমাদের মাঠে থাকতে হবে। তাই সব নেতাকর্মীকে এখনই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ডিসেম্বরজুড়ে ভোটচোর, দুর্নীতিবাজ এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে খেলা হবে।

সেতুমন্ত্রী বলেন, ৭৫-এর পর শেখ হাসিনার মতো আর কোনো নেতা এত জনপ্রিয় হয়নি। এর অন্যতম কারণ তার সততা। কিন্তু এখন দলের মধ্যে কর্মীর চেয়ে নেতা বেশি। মশারির মধ্যে মশারি খাটাবেন না। দলে কোনোভাবেই যেন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকসেবী এবং বিএনপি-জামায়াতের লোক ঢুকতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল