শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি মহাসচিবের সঙ্গে বিজিএমইএ নেতাদের সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ হয়।

বিজিএমইএ নেতারা এ সময় কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে গার্মেন্ট শিল্পের মধ্যে কোনো গোষ্ঠী এক ধরণের অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দলের সিদ্ধান্ত মোতাবেক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তাত্ক্ষণিকভাবে স্থানীয় বিএনপি নেতারা এবং দলের সব স্তরের নেতাকর্মী সার্বক্ষণিক আমাদেরকে সহযোগিতা করছেন। কোথাও কোথাও বিএনপি নেতারা আমাদের পাহারা দিচ্ছেন।

বিএনপি মহাসচিব তাদের বক্তব্য শোনে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেন।
তিনি বিজিএমইএ নেতাদেরকে এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধভাবে সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বাণিজ্য উপদেষ্টা ও বিএনপি ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বিজিএমইএ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ হিল রাকিব, রকিবুল আলম, শোভন ইসলাম,

নুরুল ইসলাম, আবসার হোসেন, এস এম ফজলুল হক, কাজী মুনির, মোস্তফা গোলাম কুদ্দুস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…