বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই বাজেট ঘোষণা করা হয়েছে লুটপাট বন্ধ করার জন্য, লুটপাট করতে নয়। আমরা বিএনপির আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই বলেও মন্তব্য করেন তিনি।

রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো। তারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। বিএনপি আমলে লুটপাটকারীদের বিচার হয়নি। বিএনপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? নেয়নি, কিন্তু শেখ হাসিনার সরকারের সেই সত সাহস আছে৷ দুর্নীতি করে কেউ ছাড় পাবে না।

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি সরকার পতনের হুমকি দেয়। আন্দোলন তারা করতে পারবে না। কারণ জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ সাথে না থাকলে আন্দোলন হয় না। আমরা বিএনপির আন্দোলন নয়, ভয়পাই সন্ত্রাসী কর্মকাণ্ড। তারা আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে৷ এই অপরাজনীতির বিরুদ্ধে আমরা সতর্ক থাকব। বিএনপির আগুন সন্ত্রাসের যে সংস্কৃতি চালু করেছে এর বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আমাদের অবশ্যই শান্তি সমাবেশ করতে হবে। প্রতিরোধ করতে হবে। রাজপথে প্রস্তুত থাকতে হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কালো টাকা সাদা করেছেন সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া। তাহলে তারাও কি দুর্বৃত্ত।

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক সায়েম খানসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী