বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি সর্বক্ষেত্রে ব্যর্থ, এখন কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন মিয়ানমার ইস্যুতে ব্যর্থ বিএনপি। এখন নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তারা কুকি চিন নিয়ে ইস্যু খুঁজছে।

রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কুকি চিন নিয়ে সরকার সতর্ক ও শক্ত অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন, সেখানে যৌথ অভিযান চলছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন ঠেকাতে, আন্দোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচন তো উন্মুক্ত ছিলো। নির্বাচনে গেলে বিএনপির ভরাডুবি হবে বলেই তারা নির্বাচনে যায় নি। খালেদা জিয়ার জন্য মির্জা ফখরুল ৫০০ নেতাকর্মী জড়ো করতে ব্যর্থ হয়েছে। আইনি লড়াইয়েও ব্যর্থ হয়েছে, মুক্তির আন্দোলনেও ব্যর্থ হয়েছে। আইনি লড়াইয়ে কালক্ষেপন করেছে বিএনপি। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খারাপের জন্য বিএনপি কম দায়ী নয়।

কাদের বলেন, নতুন করে আন্দোলন কবে কোন বছর, কোন ঈদের পর, কোন পরীক্ষার পর? গত ১৫ বছর আন্দোলনের হাকডাক বারবার শুনেছি। বিএনপির আন্দোলন করার শক্তি সামর্থ সবই তারা হারিয়েছে। বিএনপি আন্দোলন করতে চাইলে নেতাকর্মী পাবে না। তাদের নেতাকর্মীরা হতাশ। তারেক রহমানের ওপর হতাশ। রিমোট কন্ট্রোলের ডাকে দেশের জনগণ সাড়া দেবে না।

এসময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থীতা উন্মুক্ত করে দিয়েছি। উন্মুক্ত পরিবেশে নির্বাচন করার ইচ্ছা বাসনা অনেকের থাকতে পারে। এমপি কিংবা মন্ত্রীরা এতে প্রভাব বিস্তার করবেন না। প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে নির্বাচনে কেউ যেন প্রভাব বিস্তার করতে না পারে। নির্বাচন শুরু হলে বোঝা যাবে কে আসলে প্রার্থী। নির্বাচনের দলীয় নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। কেউ দলীয় নির্দেশ অমান্য করলে খেসারত দিতে হবে।

তিনি আরও বলেন, নিকট অতীতে রোজার মাসে আওয়ামী লীগের এতো তৎপরতা থাকেনি। অন্ত:কলহ, মতভেদ দূর করতে প্রয়াস অব্যাহত থাকবে। বিএনপির কথা সত্যি হলে নির্বাচনের ৫ দিন পর সরকার পতন হতো, দুর্ভিক্ষে-অনটনে দেশ শেষ হতো। শীত নিদ্রায় যাওয়া ছাড়া বিএনপির এখন আর কোনো কাজ নেই।

কাদের বলেন, নির্বাচনের আগে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এর চেয়ে কঠিন পরিস্থিতি সৃষ্টি করার দু:সাহস বিএনপি-জামায়াত দেখাবে মনে করি না। যেকোনো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা সংগঠন হিসেবে আওয়ামী লীগের আছে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…