বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিকে যারা ভালোবাসে আগামীতে তাদেরই দিন: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আল্লাহ তায়ালা বিএনপি ও তারেক রহমানকে মেনে নিয়েছেন বলে আমার বিশ্বাস। তা না হলে এত বড় পরিবর্তন হতো না। আল্লাহর ইশারায় এত বড় পরিবর্তন হয়েছে। বিএনপি, তারেক জিয়া, শহীদ জিয়া ও খালেদা জিয়াকে যারা ভালোবাসে আগামীতে তাদেরই দিন আসছে। সেজন্য ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই ঐক্যই আমাদের সাফল্যের দিকে নিয়ে যাবে।

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগর এর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণকে ভোট দেওয়ার সুযোগ যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর-ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এজন্য তারা ইলেকশনকে ঠেকিয়ে রাখতে চাই। যাতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে।

বিএনপির এই নেতা বলেন, অনতিবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। তার মানে এই নয় যে আগামীকাল নির্বাচন দিতে হবে। আমরা রোডম্যাপের দাবি করেছি। কখন নির্বাচন দেবেন সময়টাতো আমাদের জানতে হবে। সে সময়টা আমাদের বলেন দেশের জনগণ ভোট দেওয়ার আশায় বসে আছে। জনগণ ভোটের অধিকার থেকে ২০ বছর ধরে বঞ্চিত। জনগণের ঠিক করবে কে তাদের প্রতিনিধি হবে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আবার দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, শেখ হাসিনা যা বলতেন সেটি করতেন না। আর যা করতেন সেটি বলতেন না। কাউকে কখনো সম্মান রেখে তিনি কথা বলেননি।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগের মতো এত বড় লুটপাতকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো আসেনি। তিনি তার বাবাকেও হারিয়ে দিয়েছেন। ৪০ হাজার বিরোধী নেতাকে শেখ মুজিব সাড়ে তিন বছরে হত্যা করেছেন। শেখ হাসিনা তারই কন্যা। ৭২ সালে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসেবে তখনই পরিচিতি পেয়েছেন। সেই সময় গণকণ্ঠে সংবাদ প্রকাশিত হয়েছে। সে কারণে গণকণ্ঠসহ পত্রিকাগুলোকে তছনছ করে ফেলা হয়েছে। একটা পরিবার কতটা খুনি কতটা লুটপাতকারী এ রকম পরিবার বিশ্বে নেই বললেই চলে।’

তিনি বলেন, দেশ থেকে পাচারকৃত টাকাগুলো ফেরত আনতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে আমরা এটিকে সমর্থন জানিয়েছি। কিন্তু উদ্যোগ আর সমর্থন এটি বড় কথা নয়। এই টাকা জনগণের মেহনতের টাকা। সুনির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত আনতে হবে।

গাজীপুর মহানগর শাখার বাংলাদেশ কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় এবং সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল ইসলাম খান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী