মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিকেই নিরাপদ পথ খুঁজতে হবে মন্তব্য ওবায়দুল কাদেরের

বিএনপি যেভাবে লাঠিসোটা নিয়ে নেমেছে আর আগুন সন্ত্রাসের আভাস দিচ্ছে, তাতে ফখরুল সাহেবদেরই পালানোর জন্য নিরাপদ পথ খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৩ অক্টোবর) দুপুরে সড়ক ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নির্মাণ তদারকি পরামর্শদাতা হিসেবে নিপ্পন কোই কোম্পানি টিএলডির (জাপান) নেতৃত্বে একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কাছে একটাই সেইফ এক্সিট, সেটা হলো নির্বাচন। ক্ষমতার বদল চাইলে নির্বাচনে আসুন। আমরা কখনও পালিয়ে যায়নি। তাদের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানই তো পালিয়ে আছেন। আমরা প্রস্তুত ভোটে আসেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসেন, আমরা প্রস্তুত আছি। জনগণ যদি আপনাদের চায়, আপনারা ক্ষমতায় যান। জনগণ না চাইলে আমরা সেফ এক্সিট দেবো। দ্যাট উইল বি ডিসাইডেড ইন আওয়ার জেনারেল ইলেকশান। ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর কারো নেই-ক্ষমতা আছে জনগণের।

বিএনপির বিভাগীয় সম্মেলন নিয়ে তিনি বলেন, কয়েক হাজার লোক হলেও লাখ নয়, লাখ লাখ। চট্টগ্রাম-ময়মনসিংহে কত লোক হয়েছে সাংবাদিকরা দেখেছেন। খুলনায় কত লোক হয়েছে? লাখের কাছাকাছি হয়েছে? মোটেও না। চট্টগ্রামে হয়েছে লাখের কাছাকাছি। খুলনা-ময়মনসিংহে লাখ লাখের সঙ্গে বাস্তবতার মিল নেই। মরা গাঙ্গে কিছুটা ঢেউ দেখে, মন কলা খাচ্ছে বিএনপি।

খুলনায় বাস ধর্মঘটের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আমি যখন মন্ত্রী, তারা আমাদের বিরুদ্ধে ধর্মঘট করেছে। তারা গাড়ি চালাবে-না চালাবে… বেসরকারি গাড়ি, আমি তো বিআরটিসি গাড়ি বন্ধ করিনি! বেসরকারি গাড়ি চালাবে কি চালাবে না, সেটা আমার ব্যাপার না।

এ ক্ষেত্রে সড়ক পরিবহনমন্ত্রীর দায়িত্ব আছে কি না পাল্টা প্রশ্ন করলে তিনি বলেন, আমি যখন মন্ত্রী, আমার বিরুদ্ধে যখন করে তখন কী করবো? তখন আপনি আসেন আমার পক্ষে? আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিএনপির সমাবেশে সরকার বাধা দেবে নাকি সহযোগিতা করবে জানতে চাইলে তিনি বলেন, সহযোগিতাই তো করছে, পুলিশ সহযোগিতা করছে।

আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দেবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাল্টাপাল্টিতে আওয়ামী লীগ নেই। বিএনপির সঙ্গে কীসের পাল্টাপাল্টি! আমরা আমাদের কর্মসূচিতে আছি। প্রতিদিনই আমাদের কর্মসূচি হচ্ছে। আমাদের আজ একটা বড় সম্মেলন আছে। আগামীকালও আছে নারায়ণগঞ্জে। লাখ লাখ লোক দেখবেন? ওখানে আসেন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী