শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির কর্মীরই গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘চলমান পোশাক খাতের অস্থিরতায় বিএনপির ইন্ধন আছে। বিএনপির কর্মীরাই গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে। রাজনৈতিক ময়দানে ব্যর্থ হয়ে গার্মেন্টস খাতে সফলতার চেষ্টা করছে বিএনপি।’

রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের বেতন ৮ হাজার থেকে ১০ হাজার ৬০০ করা হয়েছে। আমি মনে করি, এই বিষয়ে তাদের আপত্তি থাকলে বিজিএমইএ নেতাদের সঙ্গে বসে একটা সমাধানে আসার অবস্থান রয়েছে। সেটি না করে তারা এগুলো করলে নিজেদের যেমন ক্ষতি হয়, তেমনি দেশেরও ক্ষতি হয়। অবশ্যই গার্মেন্টসকর্মীদের আন্দোলনের সঙ্গে বিএনপির ইন্ধন রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা দেখেছি কুষ্টিয়ার একজন বিএনপি নেতা কোনাবাড়ীতে আন্দোলনরত গার্মেন্টসকর্মীদের উৎসাহ দিচ্ছিল, ঐক্যবদ্ধ করছিল। এ রকম বিভিন্ন ঘটনা আমাদের ক্যামেরাবন্দি হয়েছে। তথ্য আছে, তারা সবাই বিএনপির অ্যাক্টিভিস্ট। এরাই নিরীহ শ্রমিকদের উসকে দিচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি প্রভুদের ধরে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে জিততে পারবে না, সেটা জেনেই তারা সহিংসতায় নেমেছে। তবে নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। নির্বাচনে তাদের আসতেই হবে।’

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ভূমি ব্যবহার: দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

ভারতের বিদ্যুৎ সঞ্চালনের ‘করিডর’ হতে গিয়ে নিজেদের স্বার্থ বিসর্জন দিতে চায় নাবিস্তারিত পড়ুন

  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার