বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় র‌্যালি ও পথসভা

আবুল কাসেম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার পাটকেলঘাটায় বুধবার বিকেলে বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পাটকেলঘাটা পাঁচরাস্তার মোড়ে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি।

এসময় উপজেলা ও স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, পাটকেলঘাটা থানা সদরে হাজার-হাজার সাধারণ মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে, পাটকেলঘাটার মাটি তারেক রহমানের ঘাটি।

তিনি আরও বলেন, পাটকেলঘাটার উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম। বিএনপি ক্ষমতায় থাকাকালে পাটকেলঘাটা থানা হয়েছে। এছাড়া রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে।

আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে পাটকেলঘাটাকে উপজেলা করা হবে বলে উপস্থিত জনসাধারণকে আশ্বস্ত করেন তিনি।

এর আগে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বিশাল আনন্দ র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচরাস্তার মোড়ে শেষ হয়।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল