মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএমএ মাদার্শা ফুটবল একাডেমী কর্তৃক সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধবিহার সংবর্ধনা অনুষ্ঠিত

বিএমএ মাদার্শা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধবিহার হল প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিধান বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বুদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুপলা বংশ থেরো।

অনুষ্ঠান উদ্বোধক ছিলেন সিনিয়র সাংবাদিক এম এম সিকান্দর, প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন শাহ,সংবর্ধিত অতিথি ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার চৌধুরী, সংবর্ধিত অতিথি ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, বিশেষ অতিথি বিহার পরিচালনা কমিটির সভাপতি স্বদেশ কুসুম চৌধুরী, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বড়ুয়া, আরোও উপস্থিত ছিলেন শ্রমিক লীগ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগর সাবেক নেতা ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, কমল বড়ুয়া, তপন বড়ুয়া,বোলন বড়ুয়া, শিমুল বড়ুয়া,তপু বড়ুয়া, সমীরণ বড়ুয়া, প্রমুখ।

প্রধান অতিথি জসিম উদ্দিন শাহ বলেন, বর্তমান যুব সমাজ পরিশ্রম না করে ফিটনেসের দিকে না ঝুঁকে মাদকের দিকে ঝুঁকছে। তাই যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে খেলা ধুলায় যুক্ত রাখতে হবে। সাংবাদিক এম এম সেকান্দার বলেন,খেলাধুলাই যুব সমাজের মেধা ও মননকে বিকশিত করে, তরুন প্রজন্মকে সমাজ বিনির্মাণে উদ্দীপ্ত করে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার চৌধুরী বিএমএ ফুটবল একাডেমির সাফল্য কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি