রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেন সাতক্ষীরার কৃতিসন্তান ও বরেণ্য কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু। দীর্ঘদিনের সংগীতচর্চা, মেধা ও শিল্পীসত্তার স্বীকৃতি হিসেবে বিটিভির গ্রেডেশন/পুনর্মূল্যায়ন নীতিমালা অনুযায়ী তাকে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোল/প্রোগ্রাম ম্যানেজার (সংগীত) ও গ্রেডেশন/পুনর্মূল্যায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মনিরুল হাসান স্বাক্ষরিত গত ২৩ জুন ২০২৬ তারিখের এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বিদ্যমান গ্রেডেশন/পুনর্মূল্যায়ন নীতিমালা অনুযায়ী বোর্ডের সুপারিশের ভিত্তিতে আধুনিক গানের সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবুকে ‘ক’ শ্রেণি থেকে ‘উচ্চ’ শ্রেণিতে উন্নীত করা হয়েছে।

সাতক্ষীরা শহরের মুনজিতপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবু আফ্ফান রোজবাবু। তিনি মরহুম শেখ হামিদুর রহমান ও ছকিনা রহমানের সন্তান। এক ভাই ও তিন বোনের মধ্যে তিনি তৃতীয়। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ থেকেই তার শিল্পীজীবনের পথচলা শুরু হয়।

বর্তমানে আবু আফ্ফান রোজবাবু বাংলাদেশ বেতারের স্পেশাল গ্রেডের বরেণ্য সংগীতশিল্পী ও মিউজিক প্রডিউসার। পাশাপাশি তিনি বাংলাদেশ টেলিভিশনের উচ্চ শ্রেণির সংগীতশিল্পী, উপস্থাপক ও অভিনেতা হিসেবে কাজ করছেন। বিটিভির উল্লেখযোগ্য প্যাকেজ নাটক ‘বিনিময়ে তুমি’-তে নায়ক চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ওই নাটকে তার বিপরীতে অভিনয় করেন তানিয়া রহমান। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত সংগীতশিল্পী।

দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে সংগীত পরিবেশনের মাধ্যমে সাতক্ষীরা তথা বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরছেন এই গুণী শিল্পী। সংগীতজীবনে তিনি অর্জন করেছেন অসংখ্য পদক, সম্মাননা ও স্বীকৃতি। ১৯৯৯ সালে মাদার তেরেসা মঞ্চ পদক, ২০১৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক অর্জন করেন তিনি। ২০১২ সালে সমগ্র বাংলাদেশের মধ্যে গণসংগীতে দ্বিতীয় স্থান অর্জনের গৌরবও রয়েছে তার ঝুলিতে।

আবু আফ্ফান রোজবাবুর ২১টি একক ও যৌথ আধুনিক গানের অ্যালবাম রয়েছে। ২০২৬ সালে তিনি আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক গুণীজন সম্মাননায়ও ভূষিত হন। বর্তমানে দেশের পাশাপাশি দেশের বাইরের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানেও নিয়মিত সংগীত পরিবেশন করছেন তিনি।

‘উচ্চ’ শ্রেণির এই স্বীকৃতি প্রসঙ্গে আবু আফ্ফান রোজবাবু বলেন, “গত ২৩ জুন ২০২৬ তারিখে সরকারি ভাবে ‘উচ্চ’ মানের শিল্পী হিসেবে সম্মাননা পেয়েছি। তবে এ সংক্রান্ত চিঠিটি আজ ২০ সেপ্টেম্বর হাতে পেয়েছি। আমাকে ‘উচ্চ’ শ্রেণির শিল্পী হিসেবে স্বীকৃতি দেওয়ায় বাংলাদেশ টেলিভিশনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সাতক্ষীরাবাসীর দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

সাতক্ষীরার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এই শিল্পীর এমন স্বীকৃতিতে স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই অর্জন সাতক্ষীরার সংগীতাঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য সম্মান বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর