বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। রবিবার (৫ অক্টোবর) এ উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও শিক্ষা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুফতি আবুল খায়ের, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আমানুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক গাজী, বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, অধ্যাপক ওবায়দুল হক, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুল লতিফ, মোঃ আব্দুর রাজ্জাক, চায়না ব্যানার্জি, ফরিদা খাতুন, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে করণীয় বিষয়ে কন্টেন্ট উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু। আলোচনা
সভায় বক্তারা শিক্ষকতার একাল-সেকালের বর্ণনা তুলে ধরে শিক্ষকের মর্যাদা রক্ষায় একটি ‘কমপ্লিট এডুকেশন পলিসি’ প্রনয়ণপূর্বক তা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের সম্মান ও মর্যাদা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করে বলেন—শিক্ষক হলেন সেই মোমবাতি, যিনি নিজে জ্বলে অন্যকে আলো দেন।

এই দিনে আমরা মাথা নত করি সেই সব শিক্ষক-গুরুজনের প্রতি, যাঁদের ত্যাগ, মমতা ও জ্ঞানের ঋণ কোনোদিন শোধ করা যায় না।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আরও বলেন, সহযোগিতামূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অপরিহার্য।

সরকারি ও বেসরকারি পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দুর করে সমতা ফিরিয়ে আনার প্রতি সরকারের কাছে দাবি জানান বক্তারা। শিক্ষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানানো হয়। শিক্ষা জাতীয়করণের দাবি তুলে ধরে বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান শিক্ষক নেতারা। এসময় কোচিং সেন্টার ও নোট-গাইড পরিহার করে শিক্ষক ও শিক্ষার্থীর শতভাগ হাজিরা নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়া বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক ব্রিগেড গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন—কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মারুফ কবির, সহযোগী,কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান। নির্বাচিত গুণী শিক্ষকরা এ সময় তাদের অনুভূতি প্রকাশ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ে স্কোপ প্রকল্পেরবিস্তারিত পড়ুন

  • সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
  • তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎
  • তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, প্রেসক্লাবের নিন্দা
  • তালা উপজেলা স্কাউটের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের জন্মদিন উদযাপন
  • তালায় লিগাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত
  • তালায় দম্পতির মাদক ও জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের সহয়তা কামনা
  • তালায় সিটিজেন গ্রুপের মতবিনিময় সভা
  • তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি, ক্ষতি তিন লক্ষ টাকা
  • তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
  • তালা ডাকবাংলার নতুন ভবন নির্মাণ হবে: জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে তালা প্রেসক্লাব’র শুভেচ্ছা