বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের পর শশুর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ সর্বস্ব নিয়ে পালালো বর!

মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে বুধবার (৩০ ডিসেম্বর) রাতে মোবাইলে প্রেম করে বিয়ের পরে শশুর বাড়ি থেকে পরের রাতেই টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে প্রতারক বর।

এই ঘটনায় নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পাচ্চর গোয়ালকান্দা গ্রামের এক সন্তানের জননী বিধবা নারীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে প্রতারক হৃদয়। বেশ কয়েকদিন ধরে মোবাইলে কথা বলে সে। প্রতারক হৃদয় রাজধানীর গাবতলীর ঠিকানা দিয়ে তার বাবা-মা বেঁচে নেই বলে ভালোবাসার অভিনয়ের মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে একপর্যায়ে সে বিয়ের প্রস্তাব দেয় রোকেয়াকে। পরবর্তীতে গত ২৯ ডিসেম্বর রোকেয়াকে বিয়ে করে শশুরবাড়ি গিয়ে উঠে প্রতারক বর। সেখানে রাত্রিযাপন করে বাসর রাতও সম্পন্ন করে। ৩০ ডিসেম্বর রাতে কৌশলে স্বর্ণালংকার, টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে মেহমান আসবে বলে বাড়ি থেকে বের হয়ে উধাও হয়ে যায় ওই প্রতারক।

ভুক্তভোগী ওই নারী জানান, হৃদয় আমার সাথে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করে। বিয়ের পরেরদিন সে কৌশলে আমার ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। আমি এই প্রতারকের বিচার চাই। আমার স্বামী কয়েক বছর ধরে মারা গেছেন। নতুন ঘর-সংসারের আশায় আমি ওকে বিয়ে করেছি। ও যে আমার সাথে এমন প্রতারণা করবে আমি বুঝতে পারি নি।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

তথ্যসূত্র: আওয়ার নিউজ বিডি

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক