সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বীজ বিক্রি করে কৃষকদের সাথে প্রতারণা করছে রাজগঞ্জের অসাধু ব্যবসায়ীরা

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ইরি-বোরো ধানের বীজ বিক্রি করে কালোবাজারীরা কৃষকদের ঠকাচ্ছেন। কৃষকদের চাহিদা বুঝে বীজ ব্যবসায়ীরা নিম্নমানের ধান বাজার থেকে কিনে বিভিন্ন নামি-দামি কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করছে বলে অভিযোগ উঠেছে। আর নিরিহ কৃষকেরা ওইসব চটকদারী মোড়কজাত করা ধান বীজ কিনে রীতিমতো ঠকছে। এই ধান বীজ জমিতে বোনার পর ঠিকমত চারা বের না হওয়ায় ক্ষতির শিকার হচ্ছেন কৃষকেরা। এমন অভিযোগ রাজগঞ্জ এলাকার ঝাঁপা, হানুয়ার গ্রামের কয়েকজন কৃষকের কাছ থেকে পাওয়া গেছে।

খোঁজ খবর নিয়ে জানা গেছে- বিগত ইরি-বোরো মৌসুমে স্থানীয় জাতের ধান রড মিনিকেটের ফলন ভালো হওয়ায় চলতি বছর ওই ধানের বীজের চাহিদা কৃষক পর্যায়ে এবার অনেক বেশী। ফলে কৃষকদের চাহিদা বুঝে আগে ভাগেই কিছু মুনাফী লোভী বীজ ব্যবসায়ীরা স্থানীয় বাজারের ধানের আড়ৎ থেকে রড মিনিকেট ধান কিনে প্যাকেটজাত করে সেগুলি ইন্ডিয়ান রড মিনিকেট হিসেবে কৃষকদের কাছে চড়া দামে বিক্রি করে অধিক মুনাফা লুফে নিচ্ছে বলে জানাগেছে।

স্থানীয় বাজার থেকে ক্রয় করা রড মিনিকেট ধান প্যাকেটজাত করে রাজগঞ্জ বাজারের কালোবাজারিরা বিক্রি করছে বলে বলে জানাগেছে। এ সব বীজ কৃষকরা কিনে জমিতে বোনার পর ঠিকমত চারা বের হচ্ছে না, এমনটায় জানিয়েছেন কৃষকেরা।

ঝাঁপা গ্রামের কৃষক আরশাদুল ইসলাম বলেন- রড মিনিকেটের বীজ কিনেছি। এখনো জমিতে বোনা হয়নি। তিনি বলেন- অনেকেই জমিতে বুনেছে। কিন্তু এখনো চারা বের হয়নি।

মণিরামপুর উপজেলার হালসা গ্রামের চাষী হাসান আলী সরদার জানান- তিনি রাজগঞ্জ বাজার থেকে ইন্ডিয়ান রড মিনিকেট ধানের বীজ কিনেছে। পরে জমিতে বোনার পর চারা না বের হওয়ার ফলে, ধান ফেরত দিয়েছেন।

সরেজমিনে দেখাগেছে- রাজগঞ্জ বাজারের বীজ বিক্রেতারা হরেকরকমের মোড়কে ভরা নানা জাতের ধান বীজ নিয়ে বিক্রির উদ্দেশ্যে বসে আছেন।

রাজগঞ্জ এলাকার কয়েকজন কৃষক জানান- রাজগঞ্জ বাজারে যে ধান বীজ বিক্রি হচ্ছে, তা সব ভেজাল ও নিম্নমানের। বিক্রেতারা এসব ধান বীজ উচ্চমূল্যে বিক্রি করে রীতিমতো কৃষকদের ঠকাচ্ছে। কৃষকরা বলেন- রাজগঞ্জ বাজারের কোনো দোকানে রড মিনিকেট কিংবা বাংলার জিরে নামের কোন ধান নেই। দোকানে যেসব ধান বীজ সাজানো রয়েছে, সব ভেজাল ধান বীজ। বীজ বিক্রেতারা, কৃষকদের কাছে ভেজাল ধান বীজ বিক্রি করে, কৃষকদের সাথে প্রতারণা করছে। এর ফলে কৃষকেরা চরম ঠকা ঠকছে। সরকারি ভাবে বিষয়টি মনিটরিং করা প্রয়োজন বলে জানিয়েছেন রাজগঞ্জ এলাকার কৃষকেরা।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি