শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি, ঘোষণা হবে তফসিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। এদিন সকাল থেকে সিইসির কক্ষে অন্য চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান এবং ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে আগামীকাল বুধবার বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। তবে তফসিল ঘোষণা কবে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো দেওয়া হয়নি কমিশনের পক্ষ থেকে।

তবে নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানিয়েছে, আগামীকাল বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বন্ধ করা হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের সার্বিক বিষয়ে নভেম্বরের প্রথমার্ধের শেষ দিন অর্থাৎ আগামীকাল বুধবার সকালে গণমাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে তা বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেবো।

নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল দেওয়ার কথা আগে থেকেই জানিয়ে আসছিল নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ১৫ নভেম্বর বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে ইসি সচিব বলেন, সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেবো।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী
  • মোহাম্মদপুরে সন্ত্রাসী সমস্যা ওভারনাইট সমাধানযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • স্বজন-প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এলো রামিসা হত্যার ভয়াবহ চিত্র