সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল ইমিগ্রেশনে ভারতফেরত ৩ যাত্রী করোনা পজিটিভ

যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত ফেরত তিন বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে আক্রান্ত তিন যাত্রী বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা করোনা পরীক্ষার সনদ পজিটিভ ছিল।
আক্রান্ত যাত্রীরা হলেন ঠাকুরগাঁওয়ের হবিবার রহমান, হাবিবুল্লাহ হোসাইন ও কামাল হোসেন।

জানা যায়, এদিকে করোনা আক্রান্ত যাত্রী সুস্থ না হওয়া পর্যন্ত ইমিগ্রেশনে প্রবেশ নিষিদ্ধ থাকলেও আক্রান্ত তিন যাত্রী ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ম্যানেজ করে দেশে ঢুকে পড়েন বলে অভিযোগ উঠেছে। পরে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্যকেন্দ্রে এসে তাঁরা ধরা পড়েন। আক্রান্ত ব্যক্তিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন রাখা হয়েছে। পরবর্তী সময়ে পরীক্ষা করে দেখা হবে আক্রান্ত ব্যক্তিরা কেউ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কিনা।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার শুভঙ্কর কুমার মণ্ডল বলেন, ভারত ছাড়া অন্যান্য ওমিক্রন আক্রান্ত দেশের যাত্রীদের বাংলাদেশ ভ্রমণ নিষিদ্ধ রয়েছে। এ ছাড়া ভারতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হলে সুস্থ‍্য না হওয়া পর্যন্ত দেশে আসার সুযোগ নেই। তবে অনিয়ম করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তিনজন করোনা আক্রান্ত যাত্রীকে বাংলাদেশে পাঠায়। বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষকে। এমন অনিয়মের কারণে দুঃখ প্রকাশ করেছে তারা। তবে আক্রান্তরা যেহেতু বাংলাদেশি আর দেশে প্রবেশ করেছেন তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁদের যশোর করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে। গত ১৫ দিনে ভারত ফেরত সন্দেহভাজন ৬৫ জনকে করোনার র‍্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয়েছে। এ সময় চারজন করোনা পজিটিভ হয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু জানান, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের কারণে বর্তমানে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কড়াকড়িতে যাত্রী যাতায়াত কমেছে। এ ছাড়া সড়কপথে ভিসা কমে গেছে। বর্তমানে বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা। মেডিকেল, বিজনেস ও শিক্ষা ভিসায় সীমিত পরিসরে যাত্রী যাতায়াত চালু রয়েছে। বুধবার বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৫১২ জন বাংলাদেশি। ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছে ১৩৯ জন। বর্তমানে ভারত ভ্রমণে ৭২ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর থেকে পরীক্ষা করা করোনা নেগেটিভ সনদ লাগছে। ভারত থেকে ফিরতেও লাগছে নতুন করে করোনা নেগেটিভ সনদ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক