শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশকালে আটক ৭

যশোরের বেনাপোল সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার রাতে ভারত সীমান্তবর্তী পুটখালী এলাকা থেকে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে।

আটক বাংলাদেশিরা হলেন, ঝিনাহদহের শহিদুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম (২৩), নড়াইলের আফজাল হোসেনের ছেলে ইমরান (৩০), মিসমিল্লা মোল্লার স্ত্রী কুলছুম খাতুন (৩২), মানিগঞ্জের প্রফুল্ল চন্দ্র হালদারের ছেলে সবুজ হালদার (২৫), খুলনার আতিয়ার হালদারের ছেলে লালচাঁন হালদার (৩৭), হান্নান শেখের ছেলে শহীদ শোখ (৪৩) ও লালচাঁন হালদারের স্ত্রী মিনারা খাতুন (৩৫)।

বিজিবি সুত্রে জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে ভাল কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র বেশ কিছু বাংলাদেশি নারী-শিশুকে ভারতে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে দালালরা তাদেরকে ভারতে ঢোকানোর চেষ্টা কালে ধাওয়া করে ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে বিজিবির দেওয়া অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় একটি সুত্র জানায়, দালালরা সীমান্তের ঘাট মালিকদের সাথে চুক্তি করেই অবৈধ পথে নারী-শিশু পাচার করে থাকে। দালালদের সাথে বিভিন্ন দপ্তরের এক শ্রেনীর প্রশাসনিক কর্মকর্তাদের সাথে রয়েছে গভীর সখ্যতা ও লেনদেন। ফলে অনেক ক্ষেত্রেই ধরা ছোওয়ার বাইরে থাকে অভিযুক্তরা। কোন ভাবেই বন্ধ হয়না বিভিন্ন ধরনের পাচার ও চোরাচালান কার্যক্রম।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার