রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈজ্ঞানিক পদ্ধতি মেনে বাংলাদেশেও ঈদ পালনের আহ্বান

পৃথিবীর আকাশে বুধবার (১২ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সে অনুযায়ী কালই ঈদুল ফিতর। এমন দাবি করেছে চাঁদ পর্যবেক্ষণ করা ওয়েবসাইট মুন সাইটিং ডটকম। এ বছর থেকে ওয়েবসাইটটির দেওয়া তথ্য অনুযায়ী আরবি মাস গণনা করছে সৌদি আরবও। সে অনুযায়ী দেশটিতে বৃহস্পতিবার (১৩ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর। শুধু তাই নয়, এই পদ্ধতি মেনে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ১৭৩টি দেশের মুসলিমরা বৃহস্পতিবারই ঈদ পালন করবে। জোতির্বিজ্ঞানিরা তাই বাংলাদেশের চাঁদ দেখা কমিটিকে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে একই তারিখে এবারের ঈদুল ফিতর পালনের আহবান জানিয়েছেন।

নাসা থেকে তথ্য নিয়ে চাঁদের অবস্থান জানানো ওয়েবসাইট মুন সাইটিং ডটকম বলছে, পৃথিবীর আকাশে ১৪৪২ হিজরীর শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাবে ১২ মে অর্থাৎ আজ বুধবার সন্ধ্যায়। বাংলাদেশের পশ্চিমে অবস্থিত প্রায় সব দেশ থেকে নতুন চাঁদ দেখা যাবে খালি চোখেই। আর এ অঞ্চল অর্থাৎ বাংলাদেশ, ভারত কিংবা পাকিস্তান ও পূর্বের দেশগুলো থেকে নতুন চাঁদ দেখা যাবে টেলিস্কোপের মাধ্যমে।

কোরআন গবেষক কাজী মো. রেজাউর রহমান বলেন, বাইনোকুলার দিয়ে দেখা যাবে পুরো আফ্রিকা ও মিডিলইস্টে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেহেতু দূরে, এ কারণে আমাদের টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখতে হবে। কোথাও চাঁদ দেখা গেলে অবশ্যই শাওয়াল মাস শুরু হবে। আর শাওয়াল মাসের প্রথম দিন অবশ্যই রোজা রাখা হারাম।

জ্যোতির্বিজ্ঞানিরা বলছেন, বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তাই বাংলাদেশের চাঁদ দেখা কমিটির উচিত খালি চোখের পাশাপাশি টেলিস্কোপের মাধ্যমেও চাঁদ খোঁজা।

পরমাণু বিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. শমশের আলী বলেন, পৃথিবী একটি, মানবজাতি একটা, একটাই উপগ্রহ সুতরাং চাঁদ তো একেক দেশের একেকটা হতে পারে না। সুতরাং যখনই চাঁদ দেখা গেল তখনই এটা শুরু করতে হবে।

বিজ্ঞানীরা বলছেন, নিজ দেশের আকাশে নয়, বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখার খবর শোনা গেলেই আরবি মাস শুরু হয়ে যাবে। এছাড়া বৈজ্ঞানিক উপায়ে নামাজ পড়তে পারলে, রোজা বা ঈদ পালন করতে বাধা কোথায়?

একই রকম সংবাদ সমূহ

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ১৭ বছরে যারা বাংলাদেশে গুম, গণহত্যা ওবিস্তারিত পড়ুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

জাপানের সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে তরুণরা: এলজিআরডি মন্ত্রী

ওয়ার্ল্ড ব্যাংক ও এডিবির মত বহুজাতিক সংস্থার বাইরে একক রাষ্ট্র হিসেবে জাপানবিস্তারিত পড়ুন

  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • রাষ্ট্র পরিচালনাকে ক্ষমতা নয়, দায়িত্ব মনে করে বিএনপি: নজরুল ইসলাম খান
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ফুটবল খেলার সময় মাঠেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন উপসচিব
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী