শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈরী আবহাওয়ার মধ্যে কালিগঞ্জে শেখ হাসিনার সাফল্য নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বৈরী আবহাওয়ার মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় স্বতস্ফূর্তভাবে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ‘কৃষি নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, বাঁচাও কৃষক, বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাশে’ বাঁচলে কৃষক বাঁবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

রবিবার (১৯ মার্চ) বিকেলে কালিগঞ্জ উপজেলার খুব্দীপুর প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্র শেখ সাঈদ উদ্দীন।
তিনি বলেন, কৃষক সমবায় সমিতি গঠনের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের কল্যাণের মূলভিত্তি স্থাপন করে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এরপর বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিনামূল্যে সার-বীজ প্রদান করে ও কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৭০% ভর্তূকি দিয়ে দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে গ্রহন করেছেন যুগান্তকারী সকল প্রদক্ষেপ। যার ফলে কৃষকদের জন্যই আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। সার-বীজ-বিদ্যুতের জন্য আন্দোলন করায় বিএনপি-জামায়াত চক্র তাদের আমলে ১৮জন কৃষককে গুলি করে হত্যা করেছে, আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে কৃষকরা বিনামূল্যে সার-বীজ ও কৃষি ভ‚র্তকি পাওয়ার পাশাপাশি পাচ্ছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ।

সাতক্ষীরা জেলা কৃষকলীগের নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মিসেস মাহফুজা সুলতানা রুবির সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজি আক্তার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামিমা পারভীন রত্না, সদস্য নাজমুন নাহার মুন্নি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক স ম সেলিম রেজা, কালিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, জেলা নির্বাহী সদস্য শেখ শাহিদুজ্জমান পাইলট ও তরিকুল ইসলাম প্রমুখ।

কৃষক সমাবেশে এসময়ে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি, আবুল হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক বিফাত হাসান রাসেল, শেখ জুয়েল হাসান ও সায়ফুল আলম বাবু, দপ্তর সম্পাদক শাহাজান কবির, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আবজাল হোসেন, মৎস্য ও প্রাণী সম্পদ সম্পাদক শংকর দাস, সাংস্কৃতিক সম্পাদক শেখ মারুফ হোসেন, কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, মীর শাহিনুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদাযতুল ইসলাম।
সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী চৈতালী মুখার্জী, শামিমা পারভীন রত্না ও নাজসুন নাহার মুন্নি। সমাবেশে কৃষকের উৎপাদিত সবজি প্রদর্শন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ রাশিদা বেগম নামে একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান