শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবনমন

২০২৩ সালের বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক দ্য ইকোনোমিস্ট সাময়িকীর ইকোনোমিক ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। বিশ্বের ১৬৫টি দেশ ছাড়াও দুটি অঞ্চলের গণতান্ত্রিক পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার এই সূচক প্রকাশ করেছে ইআইইউ। যেখানে আগেরবারের চেয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ৫ দশমিক ৮৭ স্কোর নিয়ে ৭৫তম স্থানে রয়েছে বাংলাদেশ।

এর আগে ২০২০, ২০২১ ও ২০২২ সালে একই সূচকে মিশ্র গণতান্ত্রিক দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৯৯। তারও আগে বৈশ্বিক গণতান্ত্রিক সূচক ২০১৯-এ ৫ দশমিক ৫৭ স্কোর নিয়ে ৮৮তম স্থানে ছিল বাংলাদেশ।

ইআইইউর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে ৯ দশমিক ৮১ স্কোর নিয়ে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। ইউরোপের দেশটি গতবারও শীর্ষে ছিল। এরপর যথাক্রমে ৯ দশমিক ৬১ স্কোর ও ৯ দশমিক ৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছে নিউজিল্যান্ড এবং ফিনল্যান্ড।

২০০৬ সাল থেকে প্রতি বছর বৈশ্বিক গণতান্ত্রিক সূচক প্রকাশ করে আসছে ইআইইউ। এর মধ্যে ২০০৬ সালে প্রথমবারের মতো প্রকাশিত সূচকে বাংলাদেশের স্কোর ছিল ৬ দশমিক ১১। পরের বছর (২০০৭) ৫ দশমিক ৫২ এবং ২০০৮ সালে বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৮৭। এরপর টানা তিন বছর বৈশ্বিক গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের স্কোর একই ছিল, ৫ দশমিক ৮৬।

নির্বাচনি প্রক্রিয়া ও বহুদলীয় ব্যবস্থা, সরকারের কর্মকাণ্ড, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার- এই পাঁচ মানদণ্ডের ওপর ভিত্তি করে বৈশ্বিক গণতান্ত্রিক সূচক তৈরি করা হয়। যেখানে দেশগুলোকে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মিশ্র গণতন্ত্র ও স্বৈরশাসন- এই চার শ্রেণিতে বিবেচনা করা হয়। ১০ এর মধ্যে কোনো দেশের গড় স্কোর ৮ এর বেশি হলে পূর্ণ গণতন্ত্র, ৬ থেকে ৮ হলে ত্রুটিপূর্ণ গণতন্ত্র, ৪ থেকে ৬ হলে মিশ্র গণতন্ত্র এবং ৪ এর নিচে হলে সে দেশে স্বৈরশাসন জারি রয়েছে বলে বিবেচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ