বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৯ আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক উপাদান রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।

জীবদ্দশায় বড়পুকুরিয়া মামলা স্থগিত চেয়ে যে আবেদন করছিলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হক। তিনি মারা যাওয়ার দুই বছর পর সেই মামলার রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

এ রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, যে কোনো মামলা পুনঃতদন্তের এখতিয়ার আছে দুর্নীতি দমন কমিশনের।

মামলাটি বর্তমানে ঢাকার ২নং বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। অপেক্ষায় আছে অভিযোগ গঠনের। সাবেক মন্ত্রী আমিনুল হকের নাম বাদ যাবে মৃত্যুর কারণে। খালেদা জিয়াসহ বাকি ৯ জনের বিচার চলবে।

আদালত পর্যবেক্ষণে বলেন, খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে এ মামলার প্রাথমিক তথ্য-উপাত্ত প্রমাণিত। তবে কার দায় কতটুকু তা ৬ মাসের নির্ধারণ করে মামলা নিষ্পন্তির নির্দেশ দেওয়া হয়েছে নিম্ন আদালতকে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, অপরাধীদের যেহেতু প্রাথমিক তথ্য-উপাত্ত উপাদান আছে, অপধাধের কার গুরুত্ব কতটুকু সেটা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত হবে। সেজন্য বিচারিক আদালতকে আগামী ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির জন্য একটা নির্দেশনা দিয়েছে।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে শাহবাগ থানায় এ মামলাটি করে দুদক। মামরা আসামি করা হয় খালেদা জিয়া ও তার সরকারের মন্ত্রীদের।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার ও এম শামসুল ইসলাম ও আমিনুল হক মারা গেছেন। আর যুদ্ধাপরাধ মামলায় মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। তাই তাদের বাদ দিয়ে বাকি আসামিদের বিচার চলছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান (মৃত), সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া (মৃত), সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (মৃত), সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুজাহিদ (মৃত), এম কে আনোয়ার (মৃত), এম শামসুল ইসলাম (মৃত), ড. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার আমিনুল হক (মৃত), একেএম মোশাররফ হোসেন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। মৃতদের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

একই রকম সংবাদ সমূহ

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্তবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • গাজী নজরুলের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে সাংগঠনিক পদক্ষেপ
  • শরিকদের মধ্যে মতভিন্নতা থাকতে পারে, বিভেদ নেই: তারেক রহমান
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
  • মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের
  • গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ শুরু আগস্টে
  • বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
  • পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি
  • চূড়ান্ত পর্যায়ে নতুন বেতন কাঠামো গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া
  • পরাজয়ে শুরু সিরিজ জয়ে শেষ জিম্বাবুয়ে সফর