শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় ক্রিকেট কোচের ভূমিকায় থাকছেন না রাহুল দ্রাবিড়!

ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন কোচের সন্ধানে। বিশ্বকাপের পরেই ভারতের কোচ বদল? ক্রমশ জোরালো হচ্ছে সম্ভাবনা। আর কোচের ভূমিকায় থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড়। নতুন কোচ পেতে চলেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

আনন্দবাজারের এক প্রতিবেদনে সোমবার জানা গেছে, সুযোগ থাকলেও আর আগ্রহী নন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সম্ভবত আর কোচ থাকতে চাইছেন না তিনি। এমনটি সংবাদমাধ্যম প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যায়, দ্রাবিড় আর আবেদন করতে চাইছেন না। তাই এবার বিদেশি কোচকেও দেখা যেতে পারে।

২০২১ সালের নভেম্বর মাসে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। গত বছর নভেম্বরে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ পর্যন্ত ছিল তার চুক্তি। বিশ্বকাপ শেষে চুক্তি বৃদ্ধি করা হয় দ্রাবিড়ের। চলতি বছর জুন মাস পর্যন্ত রয়েছে সেই চুক্তি মেয়াদ। মেয়াদ বৃদ্ধিতে আগ্রহী নন দ্রাবিড়।

শেষবার ভারতের বিদেশি কোচ ছিলেন ডানকান ফ্লেচার। তার পর থেকে রবি শাস্ত্রী, দ্রাবিড়রা দল সামলাচ্ছেন। এখন দেখার টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কারা রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচের পদে আবেদন করেন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, কোচের পদের জন্য আবেদন নেওয়া শুরু করবে বোর্ড। দ্রাবিড় চাইলে আবারও আবেদন করতে পারে। কিন্তু তিনি আর আবেদন করবেন না বলে খবর ছড়িয়েছে। সে ক্ষেত্রে নতুন কোচ পাবে ভারতীয় ক্রিকেট দল।

জয় শাহ আরও বলেন, আমরা বিদেশি কোচও আনতে পারি। তবে এখনই বলছি না যে নতুন কোচ ভারতীয় হবে, না বিদেশি হবে। এ সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ।

একই রকম সংবাদ সমূহ

পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনেরবিস্তারিত পড়ুন

তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে। দলীয় সংকটবিস্তারিত পড়ুন

মমতার তৃণমূলে ভাঙন, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা বানালেন ৫৮ বিদ্রোহী বিধায়ক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস।বিস্তারিত পড়ুন

  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • বিজেপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচিতে বসলেন মমতা
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ
  • পশ্চিমবঙ্গে গরু-বাছুর জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা বহাল কলকাতা হাইকোর্টের
  • পশ্চিমবঙ্গে কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল
  • পশ্চিমবঙ্গে মাদ্রাসাতেও গাওয়া বাধ্যতামূলক হলো ‘বন্দে মাতরম’
  • বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্য
  • সায়নী ঘোষের মাথার দাম কোটি রুপি ঘোষণা, যা বললেন সেই বিজেপি নেতা