বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় পণ্যের ক্রয়াদেশ স্থগিত করলো অ্যামাজন ও ওয়ালমার্ট

যুক্তরাষ্ট্রের বৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপ ভারত থেকে বস্ত্র ও পোশাক পণ্য আমদানির অর্ডার স্থগিত করেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন। প্রথম ২৫ শতাংশ শুল্ক এরই মধ্যে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী ২৮ আগস্ট।

শাস্তিমূলক এই শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, ভারতের রাশিয়া থেকে তেল আমদানি।

ট্রাম্পের নির্বাহী আদেশে লেখা হয়েছে, ভারত যেহেতু সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি করছে, তাই আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ প্রয়োজনীয় ও উপযুক্ত।

এমন পরিস্থিতিতে মার্কিন ক্রেতারা রপ্তানিকারকদের চিঠি ও ই-মেইল দিয়ে অর্ডার স্থগিত রাখতে বলেছেন।

ক্রেতারা অতিরিক্ত শুল্ক খরচ বহন করতে নারাজ, বরং রপ্তানিকারকদের ওপর চাপ দিচ্ছেন তা মেটাতে। এতে করে রপ্তানিকারকদের লাভ মার্জিন চরমভাবে কমে যাওয়ার আশঙ্কা।

আশঙ্কা করা হচ্ছে বাড়তি শুল্কে ৩০-৩৫ শতাংশ উৎপাদন খরচ বেড়ে যাবে। এতে মার্কিন বাজারে রপ্তানি কমে যেতে পারে, ফলে ভারতের ৪-৫ বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে।

যুক্তরাষ্ট্র হলো ভারতের সবচেয়ে বড় টেক্সটাইল ও পোশাক রপ্তানি গন্তব্য। ২০২৪-২৫ অর্থবছরে মোট ৩৬.৬১ বিলিয়ন ডলারের রপ্তানির ২৮ শতাংশ গেছে যুক্তরাষ্ট্রে।

সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী