বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলমান, মহারাষ্ট্রে গ্রেফতার ৮

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাসের অভিযোগে এক নারীসহ ৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। আগে থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (২১ ডিসেম্বর) ও রোববার ভিওয়ান্ডি শহরের কালহের ও কোনগাঁও এলাকা থেকে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ২২ থেকে ৪২ বছরের মধ্যে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মহারাষ্ট্রের পুলিশ জানিয়েছে, বিদেশী নাগরিক আইন ও ভারতীয় পাসপোর্ট আইনের অধীনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে তিনজন স্ক্র্যাপ বিক্রেতা, দুজন শ্রমিক, একজন রাজমিস্ত্রী ও একজন প্লাম্বার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

এদিকে ভারতীয় আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুযায়ী, রোববার (২২ ডিসেম্বর) দিল্লিতে অভিযান চালিয়ে ১৭৫ জন অবৈধ বাংলাদেশিকে শনাক্ত করেছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় দিল্লির বাইরের এলাকাগুলোতে তাদের ১২ ঘণ্টার যাচাই অভিযান শুরু হয়। যারা বৈধ নথিপত্র ছাড়া অবস্থান করছেন, তাদের শনাক্ত ও আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।

এর আগে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করতে ও তাদের জন্ম সনদ ইস্যু না করতে দিল্লির সব স্কুলকে নির্দেশনা দেয় দিল্লি পৌর করপোরেশন (এমসিডি)। অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্ত করা ছাড়াও দিল্লির প্রতিটি জোনে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কথিত দখলকৃত এলাকা খালি করার নির্দেশ দিয়েছে এমসিডি। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হলো তা জানিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন এমসিডির ডেপুটি কমিশনার।

গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান জোরদার করেছে দিল্লি। এমনকি, ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি ‘ভালো বন্দিশালা’ তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
সূত্র: পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • এ বছরই আমি দেশে ফিরব: শেখ হাসিনা
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • নিজ দল থেকে মমতার বিদায়, তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার