সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারে বাতিল মেসির গোল, ক্ষেপেছেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম পয়েন্ট খোয়াল আর্জেন্টিনা। চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ছাড়িয়ে যাওয়ার মিশনে খেলতে নেমে জিততে পারেনি আলবিসেলেস্তেরা। লড়াকু মনোভাবের দল প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ড্র করেছে ১-১ ব্যবধানে।

আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েন্স আয়ারসের আলবার্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার ভোরে হওয়া ম্যাচটিতে প্রথমে ২১ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়ে। পরে ৪১ মিনিটের সময় সেটি শোধ করে আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কিন্তু একের পর আক্রমণ সাজিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসি, ডি মারিয়ারা। তবে বল একবার ঠিকই জালে জড়িয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তবে ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর/ভার) দেখে সেটি বাতিল করে দেয়া হয়।

ঘটনা ম্যাচের ৫৮ মিনিটের সময়। নিজেদের অর্ধ থেকে বল সাজিয়ে আক্রমণে ওঠে আর্জেন্টিনা। প্রথমার্ধে সমতাসূচক গোলের এসিস্টদাতা জিওভানি লো সেলসোর ব্যাকপাস ধরে পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গা থেকে বল জালে জড়ান মেসি। দলকে এগিয়ে নেয়ার আনন্দে ভাসার আগে মেসিদের পড়তে ভার পরীক্ষায়।

যেখানে দেখা যায়, এই আক্রমণের শুরুতে নিজেদের অর্ধে প্যারাগুয়ের ফরোয়ার্ড অ্যাঞ্জেল রোমেরোকে ফাউল করেছিলেন নিকোলাস ডমিঙ্গেজ। যে কারণে মেসির করা এই গোলটি বাতিল করে দেন রেফারি। ম্যাচের বাকিসময়ে আর গোল করা হয়নি আর্জেন্টিনার। ফলে ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্র’তে।

এছাড়া ২১ মিনিটের সময় আর্জেন্টিনার হজম করা গোলটি ছিল পেনাল্টি, মার্টিনেজের করা সেই ফাউলে ভিডিও এসিস্টট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নেননি রেফারি, সরাসরি বাজিয়েছেন পেনাল্টির বাঁশি। এটি নিয়েও কথা বলেছেন আর্জেন্টিনা কোচ।

তার মতে, কখন ভিএআর ব্যবহৃত হবে আর কখন হবে না- এ নিয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন। স্কালোনির ভাষ্য, ‘আমি মনে করি, ভিএআরের ক্ষেত্রে একটা নির্দিষ্টঁ সিদ্ধান্তে আসা উচিত। আমি বলছি না এটা ভাল না খারাপ কিংবা অনাস্থাও প্রকাশ করছি না। তবে এর মানদণ্ডগুলো একত্রিত করার কথাই বলছি।’

পেনাল্টিতে গোল হজমের খানিক পরেই খেলার ধারার বিপরীতে ২৯ মিনিটের সময় একটি পরিবর্তন আনতে হয় আর্জেন্টিনা কোচকে। এজেকুয়েল পালাসিওকে তুলে জিওভানি লো সেলসোকে নামান স্কালোনি। পরে ৪১ মিনিটের সময় লো সেলসোর এসিস্টেই বল জালে জড়ান গনজালেজ।

ম্যাচে ফিরে আসে সমতা। এই পরিবর্তনের বিষয়ে আর্জেন্টিনা কোচের ভাষ্য, ‘নিকোলাস গনজালেজকে যথাসময়ের ব্যবহারের চিন্তা আমাদের মাথায় সবসময়ই ছিল। আমরা বিশ্বাস করি যে, সে এই দায়িত্বটা নিতে পারবে। গুরুত্বপূর্ণ গোলটা সেই করেছে, এটা আনন্দের বিষয়। সে নিজের মতো করেই খেলেছে, এটা আমার ভালো লেগেছে।’

তবে ড্র নিয়ে সন্তুষ্ট থাকার পাত্র নন আর্জেন্টিনা কোচ। তার ভাষ্য, ‘আমরা তিক্তমধুর অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়ছি। কারণ আর্জেন্টিনা জেতার জন্য সম্ভাব্য সবকিছুই করেছে। দ্বিতীয়ার্ধে আমরা প্রতিপক্ষকে অনেক পেছনে ফেলে দিয়েছি। দলের এটিচ্যুডকেও সম্মান জানাতে হবে আমাদের। যারা সবসময় জয়ের কথাই ভাবে।’

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর