বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোট বর্জন-গণআন্দোলনের আহ্বান জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: প্রহসনের নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৫ জানুয়ারি) দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। প্রায় সব রাজনৈতিক দল এ নির্বাচন বয়কট করেছে। প্রহসনের নির্বাচনের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই। জনগণ এ নির্বাচন বর্জনের প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, এবারের প্রহসনের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, তাদের হলফনামায় দেখা যায়, বিগত ১৫ বছরে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে দুইশ/তিনশ গুণ।

জামায়াতের আমির বলেন, পত্রিকার সংবাদ অনুযায়ী, আওয়ামী লীগের ৯৩ শতাংশ প্রার্থী হচ্ছেন কোটিপতি। ২৬৫ প্রার্থীর গড় আয় দুই কোটি ১৪ লাখ টাকা। গড় সম্পদ মূল্য সাড়ে ২৮ কোটি টাকা। ক্ষমতায় থেকে জনগণের যে সম্পদ তারা লুণ্ঠন করেছে, তার সম্পদ মূল্য হচ্ছে ১৩ হাজার ৬২০ কোটি টাকা।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৭ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। বস্তুত নির্বাচনের প্রহসনের নামে তফসিল ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা পুনর্দখলের আয়োজন সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনের সঙ্গে বাংলাদেশের জনগণের কোনো সম্পৃক্ততা নেই।

জামায়াত আমির বলেন, গত দুই মাসে জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলের ৩৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অর্ধ শতাধিক মামলায় দেড় সহস্রাধিক রাজনৈতিক নেতাকর্মীকে দণ্ড দেওয়া হয়েছে। সরকার ডামি প্রার্থী দাঁড় করালেও আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে প্রহসনের সাজানো নির্বাচনের পূর্বে ঘোষণা দিয়ে ডামি প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। গুপ্ত হত্যা, গুম-খুন ও অপহরণ করে দেশে এক ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে।

তিনি বলেন, যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নেই, সেটা কোনো নির্বাচন নয়। এ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। জনসমর্থনহীন সরকার চলমান বিশ্ব রাজনীতিতে কোনো অবস্থান তৈরি করতে পারবে না। ফলে বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি দেশে পরিণত হবে। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ১৭ কোটি মানুষ। ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। দেশকে অনিবার্য সংকট ও বিপর্যয়ের হাত থেকে উদ্ধারের জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে, প্রহসনের এ নির্বাচন বন্ধ করুন। জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে ক্ষমতা থেকে পদত্যাগ করুন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করুন।

একই রকম সংবাদ সমূহ

এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি বলেবিস্তারিত পড়ুন

গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ওবিস্তারিত পড়ুন

‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতবিস্তারিত পড়ুন

  • ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি
  • রাষ্ট্রপতি পদে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কী হবে জানালেন চিফ হুইপ
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • দুই উপলক্ষে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল
  • বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • দলের বাইরে ভোট দিলে ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে কি না, তা রাজনৈতিক প্রশ্ন: ইসি সচিব
  • শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর
  • যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
  • বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে বিকেল ২টা থেকে ৫টা
  • শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ