শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঠবাড়িয়ায় সাপলেজা ইউনিয়নে ভোটার ২৪ হাজার ৫’শ ২৩ জন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের মোট ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এবার ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪৫২৩ জন।এর মধ্যে ভাইজোড়া,কচুবাড়িয়া ও খেতাচিড়ায় (সংরক্ষিত আসন নংÑ০১) ভোটার সংখ্যা ৮০৭৩ জন। সাপলেজা, চড়কগাছিয়া ও তাফালবাড়িয়ায় (সংরক্ষিত আসন নং-০২) ভোটার সংখ্যা ৮৭২৮ জন। নলী ,বুখইতলা ও বাদুরতলী এলাকায় (সংরক্ষিত আসন নংÑ০৩) ভোটার সংখ্যা ৭৭২০ জন।

১০ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ১৩০ নং দক্ষিন পূর্ব বাদুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি। বিদ্যালয়টির উন্নয়নের টাকা ইতোমধ্যে প্রধান শিক্ষক ও সভাপতি আত্মসাত করেন ।অবহেলিত এ বিদ্যালয়টি দেখলে সহযেই অনুমেয় যে এখানে সরকারের কোন আইন চলে না ,চলে প্রধান শিক্ষক ও সভাপতির নিজস্ব আইন। অদৃশ্য শক্তির ইশারায় কেন্দ্র সংস্কারের টাকাও আত্মসাত করার সাহস করেন তারা।

ভোট কেন্দ্রগুলোর মধ্যে ভাইজোড়া সরকারী প্রা: বি: কেন্দ্রে পুরুষ ভোটার ১২৯৬ জন ও মহিলা ভোটার ১৩১৭ জন।কচুবাড়িয়ায় পুরুষ ভোটার ১৪৮০ জন ও মহিলা ভোটার ১৪৮১ জন। খেতাচিড়ায় পুরুষ ভোটার ১২৮৪ জন ও মহিলা ভোটার ১২১৫ জন।সাপলেজা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার ৭৪৫ জন ও মহিলা ভোটার ৮১৬ জন।ঝাটিবুনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পুরুষ ৮২৩ ও মহিলা ৮১২। নলী চড়কগাছিয়া তমিজিয়া মা: বি: চড়কগাছিয়া কেন্দ্রে পুরুষ ভোটার ১৩৯১ জন ও মহিলা ভোটার ১৪০৩ জন।তাফালবাড়িয়ায় পুরুষ ভোটার ১৩৮৭ জন ও মহিলা ভোটার ১৩৫৩ জন।বাদুরতলী পুরুষ ভোটার ১২০৮ জন ও মহিলা ভোটার ১২০৫ জন।উত্তর নলী সরকারী প্রা: বি: বুখইতলা কেন্দ্রে পুরুষ ১২৭৩ ও মহিলা ১২৮০। নলী চান্দখালী কেন্দ্রে পুরুষ ভোটার ১৩৯৭ জন ও মহিলা ভোটার ১৩৫৭ জন।

উল্লেখ্য,আগামী ১১ এপ্রিল মঠবাড়িয়া উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।এরমধ্যে রয়েছে তুষখালী,মিরুখালী,বেতমোর রাজপাড়া,গুলিশাখালী,সাপলেজা ও আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ। এই ৬টির মধ্যে সবচেয়ে বেশী ভ্ােট্রা রয়েছে সাপলেজা ইউনিয়নে।দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরুখালী ইউনিয়ন। এখানে মোট ভোটার সংখ্যা ১৯০৯৩ জন।

একই রকম সংবাদ সমূহ

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান