বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে গাভী কিনতে ঋণের চেক বিতরণ করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে গ্রামাঞ্চলের অসহায় মানুষের আর্থিক উন্নয়ন করার মধ্যে দিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমবায় ভিত্তিক নানা কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়ন করে চলেছেন।’

বৃহস্পতিবার (৩ মার্চ-২০২২) বেলা সাড়ে ১১ টার দিকে যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় অধিদপ্তরের আওতায় দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গাভী কিনতে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, ‘সারা দেশের মধ্যে এ প্রকল্প মণিরামপুর উপজেলায় এবং মেহেরপুর উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। গাভী কেনার পর দুধ প্রক্রিয়াজাত করতে উপজেলার ভান্ডারিয়া মোড় এলাকায় প্রাথমকি পর্যায়ে মিল্কভিটার ফ্যাক্টরি স্থাপনে অর্থ বরাদ্দ হয়েছে। প্রকল্প সফল হলে পরবর্তিতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। তিনি এ সময় হুশিয়ারি করে বলেন- ঋণের টাকা অন্য কাজে ব্যয় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান (এনডিসি) বলেন, ‘এ প্রকল্প সফল হলে এই এলাকার কৃতী সন্তান প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্যারের মুখ উজ্জ্বল হবে। একই সাথে জননেত্রী শেখ হাসিনা সরকার সাফল্যের আরও একধাপ এগিয়ে যাবে।’

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, ‘এ প্রকল্প বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এবং মিল্কমিভটার ম্যানেজারের মাধ্যমে সুবিধাভোগীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেভাবেই হোক প্রকল্প সফল করতে এ এলাকার সুবিধাভোগীদের বিশেষভাবে উদ্যোগী হতে হবে।’

এর আগে শুভেচ্ছা বক্তব্যে প্রকল্প পরিচালক মিজানুর রহমান বলেন, ‘প্রকল্পে ৪৯ কোটি ৮০ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে। এ উপজেলার ২ হাজার ৫০০ জনকে এর প্রকল্পের আওতায় আনা হয়েছে। কয়েকটি ধাপে সুবিধাভোগীদের বিশেষ প্রশিক্ষণের পর ঋনের চেক বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায় ৫০০ জন সুবিধাবোগীদের চেক দেওয়া হবে। তাদের কার্যক্রম শেষ হলে পরবর্তি ধাপে আবারও ঋণ সুবিধা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার ১৫০ জনের মাঝে ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা ঋণের চেক বিতরন করা হয়। প্রতিজন ১ লাখ ৫ হাজার টাকা ঋণ সুবিধা পেয়েছেন। এরমধ্যে ৮০ হাজার টাকায় গাভী কিনতে পারবে, আর বাকী টাকায় গাভী পালনে খাদ্য কিনতে হবে।’

উপজেলা সমবায় কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুজার সিদ্দিকী, মিল্কভিটার ম্যানেজার ডা. আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মে খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর