শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে পিকআপ থেকে ছিটকে পড়ে হেলপার নিহত

মণিরামপুরে পিকআপ থেকে ছিটকে পড়ে হরমুজ মল্লিক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (০১ আগস্ট-২০২২) সকালে যশোর-চুকনগর সড়কের সুতিঘাটা কামালপুর মোড়ে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পিকআপের লোকজন হরমুজকে মণিরামপুর হাসপাতালে ফেলে পালিয়ে যান। হরমুজ বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজ্জলপুর গ্রামের কাবিল মল্লিকের ছেলে। রোববার (৩১ জুলাই-২০২২) সন্ধ্যায় পিকআপের সঙ্গে বাড়ি থেকে বের হন তিনি।নিহত যুবকের স্ত্রী সোনিয়া খাতুন জানান- একটি মামলায় ৫-৬ মাস জেল খেটে ৩-৪ দিন আগে জামিনে তার স্বামী ছাড়া পান। কোনো কাজ না থাকায় পিকআপের হেলপারের কাজ নিয়ে রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন। সোমবার সকালে পিকআপের একজন ফোন করে তার স্বামীর পিকআপ থেকে পড়ে আহত হওয়ার খবর জানান। তাকে মণিরামপুর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তারা। খবর পেয়ে বেলা ১১টার দিকে এসে দেখেন তার স্বামীকে সাদা কাপড়ে ঢেকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়েছে। মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বাবুল রহমানের বরাত দিয়ে ওয়ার্ড বয় আশীষ দাস বলেন- হাসপাতালে আনার আগে হরমুজের মৃত্যু হয়েছে।

তার সঙ্গের লোকজন জানিয়েছেন সুতিঘাটা কামালপুর মোড়ে পিকআপ থেকে পড়ে গিয়ে তিনি জখম হয়েছেন। হাসপাতালে আনার পর মরার কথা শুনে তারা পালিয়ে গেছে। মণিরামপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- নিহত ব্যক্তির স্বজনেরা আসলে এ ঘটনায় থানায় মামলা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত