সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহাসড়ক অবরোধ মোটরসাইকেল আরোহী মৃত্যুতে

নাটোর-ঢাকা মহাসড়কের হয়বতপুর বাজারে ট্রাকচাপায় আমির হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর প্রতিবাদে এক ঘণ্টা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করছে এলাকাবাসী। এতে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল পেশায় একজন দর্জি ও লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ষোলোঘর এলাকার বাসিন্দা।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দর্জি আমির হোসেন হয়বতপুর বাজার থেকে ষোলোঘরে নিজ বাড়ি ফেরার সময় মহাসড়কের হয়বতপুর বাজারে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।

ওসি আরও জানান, দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় ড্রাইভারকে আটক করতে না পারলেও ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ।

মহাসড়ক অবরোধকালে স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন থেকে এই মহাসড়কের হয়বতপুর বাজার অংশের একটি লেন বন্ধ রয়েছে। এতে অপর একটি লেন দিয়েই সব যানবাহন আসা-যাওয়া করে। এতে প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। আজ প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা দ্রুত রাস্তা মেরামতসহ দুই লেনই সচল রাখার দাবি করেছেন।

পরে প্রশাসনের আশ্বাসে ঘণ্টাখানেক পরে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার নেমে এসেছে ৬২ দশমিক ২৫বিস্তারিত পড়ুন

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ

দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটির নেতারা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো.বিস্তারিত পড়ুন

  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী
  • মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ