বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মহেশখালীতে কেন গেলেন পিটার হাস

ঢাকা থেকে একদিনের সফরে কক্সবাজারে গেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিমানযোগে কক্সবাজারে নেমেই তিনি মহেশখালীতে যান। এ সময় তার সঙ্গে কেএম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া নামের আরও ২ ব্যক্তি ছিলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে গত শনিবার (৩০ আগস্ট) এক সপ্তাহের জন্য বাংলাদেশ সফরে এসেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

জানা গেছে, ঢাকা থেকে পিটার হাসসহ তিনজনই কক্সবাজার পৌঁছে বিমানবন্দর থেকে শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে যান। মহেশখালীতে পৌঁছার পর তাদের সঙ্গে যুক্ত হোন হোপ ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা। পরে মহেশখালী জেটিঘাট থেকে প্রতিনিধি দলটি উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপড়ায় পৌঁছান। এ সময় সেখানে হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাকে অভ্যর্থনা জানান।

মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, নয়াপড়ায় হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হসপিটাল পরিদর্শন করেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় মিলিত হন। পরে সেখানে এক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন এবং গাছের চারা রোপণ করেন পিটার ডি হাস।

পরে প্রতিনিধি দলটি উপজেলার বড় মহেশখালী নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শনে যান।
এ সময় শক্তি ফাউন্ডেশনের হেড অব ফিল্ড অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিধি দলকে স্বাগত জানান। এ সময় তিনি শক্তি ফাউন্ডেশনের কার্যক্রম ও চিকিৎসা ক্যাম্পের খোঁজখবর নেন।

পরে প্রতিনিধি দলটি মহেশখালীর আদিনাথ মন্দির এলাকা পরিদর্শন করেন এবং বেলা আড়াইটার দিকে মহেশখালী আদিনাথ জেটিঘাট হয়ে নদীপথে মহেশখালী ত্যাগ করেন।

পরিদর্শনের সময় মহেশখালী থানার একটি পুলিশ দল তার নিরাপত্তায় ছিলেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর ছাত্র-জনতার ইচ্ছাতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ওই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের নিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির বিশেষ দিন গত ৫ আগস্ট এনসিপির পাঁচ শীর্ষস্থানীয় নেতা হঠাৎ কক্সবাজারে যান। সেখানে হোটেল সি পার্লে তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। অবশ্য ওয়াশিংটনের একটি সূত্র সে সময় নিশ্চিত করে, পিটার হাস বাংলাদেশে নন, বরং ওয়াশিংটনে অবস্থান করছেন। তবে এবার জল্পনা কাটিয়ে সত্যিই পিটার হাস কক্সবাজারে।

বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালে নানা কারণে সব সময়েই আলোচনায় ছিলেন পিটার হাস। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি বাংলাদেশে তার দায়িত্ব পালন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে ২৭ সেপ্টেম্বর দেশটির ফরেন সার্ভিস থেকে অবসর নেন। এর মাত্র তিন দিনের ব্যবধানে ১ অক্টোবর যোগ দেন এক্সিলারেট এনার্জিতে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন এই বহুজাতিক কোম্পানির বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। কোম্পানিটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর