মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মাইনাস ফোর’ একটি দুষ্টচক্রের ফালতু কথা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার। জনগণের লিডার। তিনি এখন নির্দিষ্ট কোনো পার্টির লিডার নন। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা মাত্র। অনেকে যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসরের মতোই।

এখানে কোনো মাইনাস ফোর-এর মতো কিছু নেই। আমরা কাউকে মাইনাস করিনি। যারা মাইনাস হয়েছে তারা হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সকল দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা যদি নির্বাচন করতে চায় সেটি তাদের ইচ্ছা। তাদের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। তারা স্বৈরাচারের বড় রকমের দোসর। তাদের সহযোগিতা ছিল বলে আওয়ামী লীগ অনেক অকাম-কুকাম করে পার পেয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবানালে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত, আমরা চাই তাদের বিচার হোক।দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের একজন শেখ হাসিনা অপরজন আসাদুজ্জামান খান কামাল। আমরা চাই, সরকারের পক্ষ থেকে তাদের দুজনের দণ্ড কার্যকর করা হোক। তাদের আপিল করার সুযোগ আছে। দেশিয় এবং আন্তর্জাতিক নিয়ম মেনে রায় কার্যকর করা হোক সেটি আমরা চাই।

তিনি আরও বলেন, যাদের হাতে রক্ত আছে যারা হত্যাযজ্ঞে জড়িত তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটি শহিদদের কাছে আমাদের দায়। আমাদের শপথ। আমাদের হাতে ৭০ দিনের মতো আছে। ইলেকশন হবে। এই সময়ের মধ্যে সেটি কার্যকরের চেষ্টা করব। আর আমরা ব্যর্থ হলে পরবর্তী প্রজন্ম সেটি করবে।

মাগুরা জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এবং মাগুরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়িত ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাগুরা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. শামীম কবির , মাগুরা পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম