মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার


মাদক নয়, মৃত্যু নয়, মাদক মুক্ত জীবন চাই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে ও সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা সময়কে গুরুত্ব দেয় তারা সফল হবে। জীবনটাও একটা যুদ্ধ। জীবনটাকে মাদকাসক্তিতে আসক্ত করলে জীবন যুদ্ধে হেরে যাবে। জীবনে উদ্দেশ্যহীন হলে চলবেনা রুটিন মাফিক চলতে হবে। তোমাদের জীবন গড়ার সময়ই তো এখন। টার্গেট নিয়ে এগিয়ে যাও তাহলে সফলতা একদিন ধরা দেবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান শামসুজ্জামান প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী তাসনিম তাবাচ্ছুম মীম। সেমিনার শেষে শিক্ষার্থীদেরকে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষক/শিক্ষার্থী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী প্রসিটিউটর মোঃ রাজিবুল ইসলাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন


