বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি ১১ জানুয়ারি

মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি ১১ জানুয়ারি বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এই লটারি উদ্বোধন করবেন।

উল্লেখ্য গত ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১০৩০/২০২০ চলমান থাকায় শিক্ষার্থী ভর্তির লটারি স্থগিত করা হয়েছিল।

৬ষ্ঠ শ্রেণির ভর্তির ক্ষেত্রে ১১ বছরের বাধ্যবাধকতা থাকায় কিছু শিক্ষার্থী আবেদন করতে পারেনি। এই প্রেক্ষিতে হাইকোর্ট বয়স শিথিল করে তাদেরকে আবেদন করার জন্য এক সপ্তাহ সময় দেয়ার নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতে লটারি স্থগিত করা হয়েছিল। এখন বয়সের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এখন বাদ পরা শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। ৯ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ