রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মিয়ানমার থেকে গুলি এসে ভাঙলো বাংলাদেশের অটোরিকশার গ্লাস

মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের অভ্যন্তরে দুদিন গোলাগুলি বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। একটি গুলি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে এসে পড়েছে। এতে সিএনজিচালিত একটি অটোরিকশার গ্লাসটি ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু এলাকার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

অটোরিকশাচালক আবু তাহের বলেন, ‘তুমব্রু উত্তরপাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। এসময় হঠাৎ সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি আওয়াজ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই অটোরিকশায় একটি গুলি এসে পড়ে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে অটোরিকশার সামনের বড় গ্লাসটি ভেঙে গেছে।’

ঘুমধুম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. আলম জানান, বিকেল থেকে আবারও মিয়ানমার সীমান্তে গোলাগুলি বিকট আওয়াজ শোনা যাচ্ছে।

এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বিকেলে তুমব্রু এলাকায় গুলির আওয়াজ শোনা গেছে। তবে অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না নিশ্চিত নই।

তবে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল