বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মুজিব হানড্রেড সং’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নেতা বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গান গেয়েছেন লিসা কালাম। তার এই সাধনা ৩২ বছরের। ভালোবাসার জয়গা থেকেই গানগুলো সংগ্রহ করেছেন এই গায়িকা। যা নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন-এ ‘বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ গান, গিনেস বুকে নাম উঠছে লিসার’ শিরোনামে একটি সংবাদও প্রকাশ হয়। এই গায়িকার ইচ্ছে ছিল, তার গানের মোড়ক উন্মোচন করবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। অবশেষে সেই আশা পূরণ হলো গতকাল রোববার সন্ধ্যায়।

‘মুজিব হানড্রেড সং’র মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে কারণে দারুণ খুশি অ্যালবামের এই শিল্পী লিসা কালাম।

তার ভাষ্য, ‘গতকাল সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা তার নিজ অফিসে ‘মুজিব হানড্রেড সং’র মোড়ক উন্মোচন করেন। আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। অনেক কথা বলেছি তার সঙ্গে। তিনি নিজেই সবার কাছে আমার সম্পর্কে অনেক কথা বলেছেন। মজার বিষয় হচ্ছে, আমার ছোট্ট বেলার গল্পটাও তার মনে আছে।’

লিসা কালাম আরও বলেন, ‘বাঙালির নেতা বঙ্গবন্ধুকে নিয়ে আমার এই আয়োজন তাকে মুগ্ধ করেছে। আর “যদি রাত পোহালে শোনা যেত” গানটি সর্বপ্রথম আমার কণ্ঠে শুনেছেন, সেই কথাও বলেন প্রধানমন্ত্রী। সঙ্গে এও বলেন, “তুমি এমন একটা কাজ করেছ যে কাজ পৃথিবীতে কেউ করতে পারেনি।” তার এই কথাগুলো আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। অনেক অনেক কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সর্বকালে সেরা গান ‘যদি রাত পোহালে শোনা যেত’ গানটি তৈরি হয় ১৯৯০ সালে। যার কথা লিখেছেন হাসান মতিউর রহমান এবং সুর ও কণ্ঠ দেন মলয় কুমার গাঙ্গুলী। পরবর্তীতে ১৯৯৭ সালে গানটিতে কণ্ঠ দেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমীন। তবে লিসার দাবি, এর আগেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। আর তার সে গান প্রধানমন্ত্রীও শুনেছেন বলে জানান মোড়ক উন্মোচনের সময়।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী