সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘মেইড ইন বাংলাদেশ লেখা গোল্ড বার পাবে বিশ্ব’

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. দীলিপ রায় বলেছেন, বাজুসের কেন্দ্রীয় সভাপতি, এশিয়ার বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দেশের স্বর্ণশিল্পের উন্নয়নের ভিশন নিয়ে কাজ করছেন। তিনি সাড়ে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগে গোল্ড রিফাইনারি করছেন। মেইড ইন বাংলাদেশ লেখা গোল্ড বার পাবে বিশ্ব।

রবিবার (১৩ মার্চ) দুপুরে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বর্ণ নীতিমালা উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাঙালি স্বর্ণশিল্পে সমৃদ্ধ ছিল। রাষ্ট্রীয় নীতিমালা না থাকায় এ শিল্প মুখ থুবড়ে পড়েছিল। হাজার কোটি টাকার ব্যবসা করেও কালোবাজারি বলা হতো আমাদের। ঋণ দিত না ব্যাংক।

এখন নীতিমালা হওয়ায় আমরা মর্যাদার সঙ্গে ব্যবসা করতে পারব। নতুন বাজুস সভাপতি গোল্ড ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। আমরা সেই ব্যাংক থেকে ঋণ পাব।

তিনি স্বর্ণ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, যারা বাজুসের সদস্য হবে না তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে না।

যারা সদস্য হবে তারা ঋণ পাবে, গোল্ড বার পাবে, সরকারি সুবিধা পাবে। তাদের বিপদে সমিতি পাশে থাকবে। প্রতিটি জেলা উপজেলার নেতারা পূর্ণাঙ্গ কমিটি করবেন। এরপর কেন্দ্রীয়ভাবে সমাবেশ করব আমরা।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধর।

বিশেষ অতিথি ছিলেন বাজুস কেন্দ্রীয় সহসভাপতি গুলজার আহমেদ ও মো. আনোয়ার হোসেন।
বক্তব্য দেন বাজুস চট্টগ্রামের সহসভাপতি সুধীর রঞ্জন বণিক। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রণব সাহা।

উপস্থিত আছেন বাজুস যশোর সভাপতি মো. রাকিবুল ইসলাম চৌধুরী, বাজুসের ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক কাজল বণিক ও হিরন্ময় ধর।

একই রকম সংবাদ সমূহ

সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ওবিস্তারিত পড়ুন

থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবংবিস্তারিত পড়ুন

সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী
  • রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী