মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মেসির সাবেক সতীর্থ বলছেন, ‘রোনালদোর কাছে যাওয়া বেশি সহজ’

বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতা হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থুর মেলোর। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি ও এরপর ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে রোনালদোকে সতীর্থ হিসেবে পেয়েছেন মেলো।

দুজনের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে মেলোর মূল্যায়ন, সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে মেসির চেয়ে বেশি কথা বলেন রোনালদো। এমনকি রোনালদোর কাছে যেকোন বিষয় নিয়ে যাওয়া যায় খুব সহজেই। নিজের সাধ্যমত চেষ্টা করতে কোনও কমতি রাখেন না এ পর্তুগিজ সুপারস্টার।

চলতি মৌসুমেই বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে নাম লিখিয়েছেন মেলো। রোনালদোর বর্তমান দলের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ১১টি ম্যাচ। তবে এরই মধ্যে নতুন ক্লাবে তার কেটে গেছে ছয় মাস সময়। এ সময়ের মধ্যেই রোনালদো ও মেসির মধ্যে তুলনামূলক পার্থক্যটা ধরতে পেরেছেন ২৪ বছর বয়সী এ মিডফিল্ডার।

স্প্যানিশ দৈনিক এএসকে মেলো বলেছেন, ‘সবকিছু ছাপিয়ে তারা দুজন (মেসি-রোনালদো) চ্যাম্পিয়ন খেলোয়াড়। মেসি এবং রোনালদো এ বিষয়ে প্রায় একই। ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত মনোযোগী থাকে। তারা যদি তিন গোল করে ফেলে, তবু সঙ্গে সঙ্গে চতুর্থটির কথা ভাবতে থাকে।’

এসময় মেসির সঙ্গে রোনালদোর তুলনার বিষয়টি উল্লেখ করে মেলো আরও বলেন, ‘মেসির সঙ্গে তুলনামূলক চিন্তা করলে, রোনালদো আরও বেশি কথা বলে এবং তার কাছে যাওয়া বেশি সহজ। কোনও সতীর্থর যদি তাকে প্রয়োজন হয়, সে কখনও মানা করে না। সবাইকে অনুপ্রাণিত করে সবসময়।’

রোনালদোর কঠোর পরিশ্রমের গল্প সবার জানা। তার সম্পর্কে বলতে গিয়ে যেকেউই তুলে ধরেন এ বিষয়টি। বাদ যাননি মেলোও, ‘রোনালদো অবিশ্বাস্য মাত্রায় অনুশীলন করে। বিশ্রাম বলতে কিছু তার মগজে নেই। সে সবসময় আপনাকে সেরাটা দেয়ার জন্য অনুপ্রাণিত করে। সুযোগের মধ্যে থাকা কিছু সে হাতছাড়া করে না।’

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর