বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের

মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট-ইউজি’-এর প্রশ্নফাঁস, পরীক্ষা বাতিল ও চরম অনিয়মের দায়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদচ্যুত বা বরখাস্ত করার দাবিতে মোদী সরকারকে ‘২৪ ঘণ্টা’র কড়া আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সিজেপির প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ে দাবি না মানলে দেশজুড়ে আগামী দিনে গত ২০ জুলাইয়ের চেয়েও বিশাল ও তীব্রতর রাজপথ স্তব্ধকারী আন্দোলনের হুঙ্কার দিয়েছে দলটি।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া-তে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় পর্বের প্রায় দুই ঘণ্টাব্যাপী হাই-ভোল্টেজ বৈঠক শেষে সিজেপির পক্ষ থেকে এই চূড়ান্ত বার্তা দেওয়া হয়।

বৈঠকে মোদী সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন সিজেপির পক্ষে ছিলেন দলটির জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

শিক্ষার্থীদের ৩টি অলঙ্ঘনীয় দাবি ও ১ দিন সময় চাইলো সরকার

বৈঠক শেষে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানান, তারা কেন্দ্র সরকারের সামনে লিখিতভাবে ৩টি অলঙ্ঘনীয় প্রাথমিক দাবি ও শিক্ষা ব্যবস্থা স্থায়ী সংস্কারে ৫ দফার একটি এজেন্ডা পেশ করেছেন। প্রধান ৩টি দাবি হলো:

১. কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তকরণ।
২.নিট-ইউজি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়ে প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়া।
৩.আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর ও আইনি মামলা অবিলম্বে প্রত্যাহার করা এবং ভবিষ্যতে কারো বিরুদ্ধে নতুন মামলা না দেওয়ার সরকারি নিশ্চয়তা।

সিজেপি প্রতিনিধিরা জানান, আলোচনার সময় মোদী সরকার ২য় ও ৩য় দাবির বিষয়ে নীতিগতভাবে সম্মতি ব্যক্ত করেছে। কিন্তু আন্দোলনের মূল দাবি- ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাতে কেন্দ্র শনিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। এই আলোচনার ফলো-আপ হিসেবে শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে উভয় পক্ষের মধ্যে পুনরায় বৈঠক নির্ধারিত হয়েছে।

তবে সিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, শিক্ষামন্ত্রীর বিদায় ছাড়া ৫ দফা স্থায়ী শিক্ষা সংস্কার নিয়ে পরবর্তী কোনো আলোচনা সম্ভব নয়।

সূত্র: দ্য হিন্দু

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ আনুষ্ঠানিকভাবেবিস্তারিত পড়ুন

কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার

কলকাতার ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত নিউমার্কেটে গত ১৯ আগস্ট একটি আবাসিক হোটেলেবিস্তারিত পড়ুন

নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে সারা দেশে প্রদীপ জ্বালানোর নির্দেশবিস্তারিত পড়ুন

  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়