রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেব : চিফ হুইপ

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন দেব।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, গত দুই বছরে স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। অনেক জনপ্রতিনিধি পলাতক ছিলেন এবং সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। এ অবস্থায় জনসেবা চালু রাখা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিতে বাধ্য হয়। বর্তমানে দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্তকে তিনি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

চিফ হুইপ বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই স্থানীয় সরকার পরিচালনা করবেন, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষ যেন বিচার বিভাগে গিয়ে ন্যায্য বিচার পায়। সেই ন্যায্য বিচার পাওয়ার জন্য যা করা দরকার, আমরা তা এই আইনের মাধ্যমে করেছি।

চিফ হুইপ বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন, আমি বিএনপির প্রধানমন্ত্রী না, আমি বাংলাদেশের গণমানুষের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত ৪২ দিনে বাংলাদেশে একটিও ক্রসফায়ার হয়নি। কোনো রাজনীতিবিদের অসুবিধা হয়নি। আমরা তো অনেক কিছু করতে পারতাম, কিন্তু ৪২ দিনে যে কালচার আমরা সৃষ্টি করেছি- রমজানের সময় তিনি (প্রধানমন্ত্রী) বিরোধী দলের নেতার বাসায় ইফতারের দাওয়াত খেয়েছেন। নির্বাচিত হওয়ার পরে বিরোধী দলীয় নেতার বাড়িতে গিয়েছেন। এই কালচারটা আমরা শুরু করতে চাই। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, আমরা যেন প্রতিহিংসার রাজনীতি করি না। প্রতিহিংসার রাজনীতি আমরা বর্জন করেছি। ভয়ের রাজনীতি নেই, হিংসার রাজনীতি নেই এবং বিভাজনের রাজনীতি নেই।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজের গুমের ৬১ দিনের ভয়ংকর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদবিস্তারিত পড়ুন

  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কারওয়ান বাজারের কিচেন মার্কেট যাবে গাবতলীতে
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার